দেশ

প্রথম দফায় রেকর্ড ভোটদান, বড় পরিবর্তন আসার সম্ভাবনা দেখছেন পিকে

বিহারে প্রথম দফার ভোট হয়েছে ৬ তারিখে এবং দ্বিতীয় দফা হবে ১১ তারিখে। ভোটগণনা হবে ১৪ নভেম্বর।

Truth Of Bengal: বৃহস্পতিবার ৬ নভেম্বর, বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট হয়। তাদের রেকর্ড ভোটদান হয়েছে বলে জানা গিয়েছে, যা দেখে বেশ খুশি বিরোধী শিবির। ইতিমধ্যেই লালু প্রসাদ যাদব ও তেজস্বী যাদব ভোট দিয়ে জানিয়ে দিয়েছেন যে তাঁরা আশাবাদী দলের জয় নিয়ে। এবার এই ব্যাপারে মুখ খুললেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর, ওরফে পিকে। তিনিও আশাবাদী যে পরিবর্তন আসছে রাজ্যে।

প্রশান্ত কিশোর বলেছেন, “এই যে রেকর্ড হারে ভোট হচ্ছে গত ৩০ বছরে, তার থেকে এটা স্পষ্ট যে পরিবর্তন আসছে বিহারে। নতুন সিস্টেম চালু হবে রাজ্যে আগামী ১৪ নভেম্বর।” একই দাবি ইন্ডিয়া জোটেরও। আরজেডি ও কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে যে প্রথম দফার ভোটে ভোটবাক্সের প্রতিফলিত হয়েছে সেই ক্ষোভ যা বিহারের মানুষ পুষে রেখেছিলেন বিজেপি-জেডিইউ সরকারের প্রতি।”

উল্লেখ্য, বিহারে প্রথম দফার ভোট হয়েছে ৬ তারিখে এবং দ্বিতীয় দফা হবে ১১ তারিখে। ভোটগণনা হবে ১৪ নভেম্বর। প্রথম দফার ভোটে ভোট পড়েছে ৬৪.৬ শতাংশ। বৃহস্পতিবার বিকেলে জানানো হয়েছিল যে ৬০.১৩ শতাংশ ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত। গত বিধানসভা নির্বাচনে ৫৭.২৯ শতাংশ ভোট পড়েছিল। গতকাল প্রথম দফায় রাজ্যের উপ মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছিল আরজেডির বিরুদ্ধে। পাশাপাশি, আরজেডিও শাসক শিবিরের বিরুদ্ধে অভিযোগ তোলে। তাদের বক্তব্য, যেই জায়গাগুলি তাদের শক্তঘাঁটি হিসেবে পরিচিত, সেখানে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। এবার দেখার যে কে জয় পায় শেষ পর্যন্ত।

Related Articles