কলকাতা

কলকাতার এক গোডাউনে বিধ্বংসী আগুন, ধোঁয়ার দাপটে নাজেহাল অবস্থা দমকল বাহিনীর

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। কীভাবে এই আগুন লাগলো?

Truth Of Bengal: ফের ভয়ঙ্কর আগ্নিকাণ্ড শহর কলকাতায়। ২১ নম্বর আর এন মুখার্জী রোডের এক গাড়ির যন্ত্রাংশের গোডাউনে বিধ্বংসী আগুন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। কীভাবে এই আগুন লাগলো?

দমকল আধিকারীকদের প্রাথমিক অনুমান, এসি মেশিনে শর্ট শার্কিট থেকে আগুন লেগেছে। গোডাউনের মধ্যে কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্তচ্রনে আনতে বেগ পেতে হচ্ছে বলে দাবি করা হচ্ছে। তিন তলা বাড়ির এক তলায় গোডাউন। সেখানেই আগুন, ধোঁয়ার দাপট এতোটাই যে দমকল বাহিনী ভিতরে যেতে গিয়েও বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন, বাইরে থেকে আগুন নেভানোর চেষ্টা চলে। বাড়ির মধ্যে কেউ আটকে রয়েছে কিনা তা জানা যায়নি।

আগুন ও ধোঁয়ায় চোখ-নাক জ্বালা করছে দমকল বাহিনীর। ভিতরে ঢুকতে না পারলেও বাইরে থেকে কাঁচের জানালার কাঁচ ভেঙে ধোঁয়া বার করার চেষ্টা করছে পুলিশ।

Related Articles