রাজ্যের খবর

ধান পাকার মরসুমে ডুয়ার্সে হাতির উপদ্রব অব্যাহত: ফসলের ব্যাপক ক্ষতি

Truth Of Bengal: ডুয়ার্সের লোকালয়ে বুনো হাতির আনাগোনা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, আর এই পরিস্থিতিতে ফের একবার আতঙ্ক ছড়াল মেটেলি ব্লকের উত্তর ধূপঝোড়া কাষ্টু ধুরা বনবস্তি এলাকায়। মঙ্গলবার রাতে পানঝোড়া জঙ্গল থেকে একটি বিশাল বুনো হাতি গ্রামে ঢুকে পড়ে।

আরও পড়ুনঃ Faridabad: ফরিদাবাদে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ, অভিযুক্ত ৪ যুবক পলাতক

জানা গিয়েছে, রাত আনুমানিক ৯টা নাগাদ গ্রামের বাসিন্দারা আচমকাই দেখতে পান হাতিটি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ের দিকে আসছে। মুহূর্তের মধ্যেই প্রাণীটি গ্রামের ধানক্ষেতে ঢুকে পড়ে। ধান পাকার এই মরসুমে হাতিটি একের পর এক পাকা ধানের জমিতে তাণ্ডব চালায়। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দিন ধরেই এলাকায় হাতির উপদ্রব লাগাতার চলছে। যেখানে চাষিরা হাসিমুখে ফসল ঘরে তোলার অপেক্ষায় ছিলেন, সেখানে হাতির অবিরাম দাপটে এখন তাঁদের মাথায় হাত। ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন এলাকার কৃষকরা।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

খবরটি ছড়িয়ে পড়তেই বনকর্মীদের জানানো হয়। স্থানীয় যুবক এবং বনকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় হাতিটিকে কোনওক্রমে পানঝোড়া জঙ্গলে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়। যদিও এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে হাতির আতঙ্ক এখনও কাটেনি। প্রতিদিনের এই উপদ্রবে তাঁরা রীতিমতো ভীত।

এলাকার বাসিন্দারা বন দফতরের কাছে দ্রুত এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন, যাতে আর বারবার হাতির হামলায় ফসলের ক্ষতি বা জীবনহানির আশঙ্কা না থাকে।

Related Articles