আন্তর্জাতিকদেশ

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি! অভিযোগে ফের রাজস্থান থেকে গ্রেফতার এক

না বুঝেই সমাজমাধ্যমে প্রেমের ফাঁদে পা দেন তিনি

Truth Of Bengal: ফের বিজেপি শাসিত রাজস্থান থেকে গ্রেফতার এক ব্যক্তি। অভিযোগ, শত্রুদেশ পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করছেন ব্যক্তি। না বুঝেই সমাজমাধ্যমে ‘হানি ট্র্যাপ’ বা প্রেমের ফাঁদে পা দেন তিনি। এতটাই সেই জালে জড়িয়ে যান যে পাকিস্তানের আইএসআইয়ের হাতে সেনার যাবতীয় সব গোপন তথ্য তুলে দেন। দীর্ঘদিন ধরেই গোয়েন্দাদের নজর ছিল তাঁর ওপর। অবশেষে শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: টেনেসিতে অস্ত্র-গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

ধৃত সেই ব্যক্তির নাম মঙ্গত সিং। তদন্ত করে জানা যায়, ঈশা শর্মা নামে এক পাক হ্যান্ডলারের ফাঁদে পড়েছিলেন মঙ্গত। এমনকি তাঁকে দেওয়া হয় বিপুল টাকার টোপও। অভিযোগ, তাঁর সঙ্গে প্রায় বছর দুয়েক ধরে যোগাযোগ ছিল পাকিস্তানি হ্যান্ড্লারদের। রাজস্থান পুলিশের গোয়েন্দা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে পাক গুপ্তচর সংস্থার হাতে ধৃত মঙ্গত লাগাতার আশপাশের এলাকার ছবি এবং মিলিটারি তথ্য তুলে দিতেন আলওয়ার সেনা ক্যান্টনমেন্ট।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

অপারেশন সিঁদুরের সময় থেকে কড়া নজরদারি চালানো হচ্ছিল সেনা ও পুলিশের তরফ থেকে। তখনই তাঁদের রেডারে আসে মঙ্গতের কাজকর্ম। বেশ সন্দেহ হয় তাঁর ওপর এবং নজর রাখা হয়। পর্যাপ্ত তথ্য পাওয়ার পরই ময়দানে নামে রাজস্থান পুলিশের গোয়েন্দা বিভাগ এবং অবশেষে জালে ধরা পড়ে মঙ্গত। এই বিষয়ে ডিআইজি (ইন্টেলিজেন্স) রাজেশ মীল বলেন, “গ্রেফতারির আগে পর্যন্ত ছবি ও তথ্য পাঠিয়েছে সেই ব্যক্তি। লাগাতার ফোন করতেন দুটো পাকিস্তানি নম্বরে। প্রচুর টাকা ও পেয়েছেন তথ্য পাচার করে। খুঁজে দেখা হচ্ছে লেনদেনের উৎস।” ধৃত মঙ্গতকে রাখা হয়েছে জয়পুরের সেন্ট্রাল ইন্টারোগেশন সেন্টারে এবং সেখানে তদন্তকারীদের তরফ থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে।

Related Articles