বিনোদন

Rupankar-Chaitali: “যা খুশি তাই পরব, যে ভাবে ইচ্ছে চলব!” কুরুচিকর মন্তব্যে বিচলিত নন রূপঙ্কর-জায়া চৈতালি

তিনি নিজের মতো করে জীবন যাপন করতে পছন্দ করেন এবং এবার ট্রোলারদের কড়া জবাব দিয়ে ফের শিরোনামে এলেন। পুজোর সময় রূপঙ্কর বাগচী বিদেশে অনুষ্ঠানে গিয়েছিলেন, সঙ্গী হয়েছিলেন স্ত্রী চৈতালিও।

Truth of Bengal: সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং নতুন না হলেও, অনেক সময় তা কুরুচিকর মন্তব্যের সীমা ছাড়িয়ে যায়। এবার সেই সমালোচনার কেন্দ্রে গায়ক রূপঙ্কর বাগচীর স্ত্রী চৈতালি লাহিড়ী। তবে বরাবরের স্পষ্টবক্তা চৈতালি এসব মন্তব্যে মোটেই বিচলিত নন। তিনি নিজের মতো করে জীবন যাপন করতে পছন্দ করেন এবং এবার ট্রোলারদের কড়া জবাব দিয়ে ফের শিরোনামে এলেন। পুজোর সময় রূপঙ্কর বাগচী বিদেশে অনুষ্ঠানে গিয়েছিলেন, সঙ্গী হয়েছিলেন স্ত্রী চৈতালিও। সেখান থেকে ভ্রমণের নানা মুহূর্ত তিনি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। আর সেই ছবিগুলি নিয়েই শুরু হয় ট্রোলিং। কেউ লেখেন, “একটু রুচিশীল পোশাক পরুন দয়া করে”, আবার কেউ কটাক্ষ করে লেখেন, “ওজনটা পারলে একটু কমিয়ে ফেলুন” (Rupankar-Chaitali)।

নানা কটাক্ষের জবাব দিতে মোটেই পিছপা হননি চৈতালি। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে ট্রোলারদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন। তাঁর পোস্টটি ছিল এইরকম: আমি জানি আমি মোটা, কালো মধ্যবয়সি মহিলা। কিন্তু তা নিয়ে আমার বিন্দুমাত্র মানসিক জটিলতা নেই। আমি জানি আমি স্মার্ট, মিশুকে মোটামুটি শিক্ষিত। আমি বন্ধু পাতালে তার মনটা বোঝার চেষ্টা করি। মিললে তবে চলে, নচেৎ নয়। তাই আমি খুব খুশী। আমার বন্ধু, ভাই, বোন, দাদা, বৌদি, মাসি আমাকে জানে ও চেনে। তাই ওই পার থেকে তুমি বা তোমরা কে কী বললে ভারী বয়েই গেল। আমার যা খুশি তাই পরব, যে ভাবে ইচ্ছে চলব। তোদের কী রে। কবুতর যা যা যা (Rupankar-Chaitali)।”

চৈতালি লাহিড়ী বরাবরই তাঁর স্পষ্টবক্তা স্বভাবের জন্য পরিচিত। তাঁর এই জবাব যে মোটেও রাখঢাক না করে মিষ্টিমুখেই দেওয়া, তা বুঝতে কারো অসুবিধা হয়নি। ট্রোলারদের জবাব দেওয়ার পরও তিনি দমেননি। কে কী বলবে সেই ব্যাপারে খুব একটা ভাবিত না হয়ে, তিনি ফের তাঁর রান্না করা খাবার থেকে শুরু করে বিদেশের বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে সমালোচনার চেয়ে নিজের খুশিই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ (Rupankar-Chaitali)।

Related Articles