কলকাতা

লক্ষ্মীপুজোয় চলবে কম মেট্রো! জানুন বিস্তারিত

নিত্যযাত্রীদের কাছে চিন্তার বিষয় হল, মেট্রো চলবে কিছুটা কম সংখ্যায়।

Truth Of Bengal: সোমবার দেবীপক্ষের অবসান। আশ্বিনের পূর্ণিমাতে ধনদেবীর আরাধনায় মাতবে বাঙালি। ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো। একদিকে যেমন সরকারি ও বেসরকারি বেশ কিছু দফতরে ছুটি, তেমনই সপ্তাহের শুরুর দিনে কোথাও কোথাও খুলে যাচ্ছে অফিস। কিন্তু নিত্যযাত্রীদের কাছে চিন্তার বিষয় হল, মেট্রো চলবে কিছুটা কম সংখ্যায়।

মেট্রোরেলের তরফে জানানো হয়েছে ব্লু লাইন অর্থাৎ শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর আপ ও ডাউন মিলিয়ে ২৩৬টি মেট্রো চলবে। তার ফলে মেট্রোয় সোমবার ভিড় বেশি হতে পারে বলে মনে করছেন নিত্যযাত্রীরা। অন্যদিকে গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান-সেক্টর ফাইভ, ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে বিমানবন্দর, পার্পল লাইন অর্থাৎ মাঝেরহাট থেকে ডায়মন্ড পার্ক এবং অরেঞ্জ লাইন অর্থাৎ শহিদ ক্ষুদিরাম-বেলেঘাটা অবশ্য অন্যান্য দিনের মতো স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে বলে জানানো হয়েছে মেট্রো রেলের তরফ থেকে।

মেট্রো রেল সূত্রে খবর, সাধারণত সোমবার ব্লু লাইনে আপ ও ডাউন লাইন মিলিয়ে ২৭২টি মেট্রো চলাচল করে। কোজাগরী লক্ষ্মীপুজোয় সেই সংখ্যা কমে দাঁড়াবে ২৩৬। অর্থাৎ আপ ১১৮টি ও ডাউন লাইনে ১১৮টি মেট্রো চলাচল করবে। তবে প্রথম এবং শেষ মেট্রো প্রান্তিক স্টেশন থেকে ছাড়ার সময়ে কোনও বদল নেই বলে জানানো হয়েছে।

ব্লু লাইনের কোন রুটে কখন প্রথম মেট্রো-

সকাল ৬.৫০ মিনিট – নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পরিষেবা শুরু হবে।
সকাল ৬.৫৪ মিনিট – শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পরিষেবা শুরু হবে।
সকাল ৬.৫৫ মিনিট – দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পরিষেবা শুরু হবে।
সকাল ৬.৫৫ মিনিট – মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে দক্ষিণেশ্বর পরিষেবা শুরু হবে।

ব্লু লাইনের কোন রুটে কখন শেষ মেট্রো-
রাত ৯.২৮ মিনিট – দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে।
রাত ৯.৩৩ মিনিট – শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে।
রাত ৯.৪৩ মিনিট – শহিদ ক্ষুদিরাম থেকে দমদম শেষ মেট্রো ছাড়বে।

গ্রিন লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনেমেট্রোর সময়সূচিতে কোনও বদল নেই বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

Related Articles