ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি
তবে উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে পাইলট দ্রুত সক্রিয় করেন বিমানের র্যাট সিস্টেম, যা জরুরি বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করে দেয়।
Truth Of Bengal: ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ক্রুটির অভিযোগ। অমৃতসর-বামিংহাম এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে মাঝ আকাশে সক্রিয় হয়ে যায় ইমারজেন্সি এয়ার টার্বাইন। তবে র্যাট চালু হয়ে গেলেও সুরক্ষিত ভাবেই বার্মিংহামে অবতরণ করেছে সেটি। তবে উড়ানটি আপাতত গ্রাউন্ডেড। বিমানটিকে খুঁটিয়ে পরীক্ষার পরই পরবর্তী উড়ানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।( Air India)
পাঞ্জাবের অমৃতসর থেকে ব্রিটেনের বার্মিংহামগামী এয়ার ইন্ডিয়া বিমান ৭৮৭-৮ ড্রিমলাইনার ( Air India) মাঝ আকাশে হঠাৎই বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয়। তবে উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে পাইলট দ্রুত সক্রিয় করেন বিমানের র্যাট সিস্টেম, যা জরুরি বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করে দেয়। ফলে বিমানটি নিরাপদে জরুরি অবতরণে সক্ষম হয়।এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, বিমানে থাকা কোনও যাত্রী বা ক্রু সদস্যের আঘাত লাগেনি। পাইলটদের সতর্কতা এবং প্রযুক্তিগত দক্ষতার জন্যই সম্ভাব্য বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।এই ঘটনার পরই ফের স্মৃতিতে ফিরে এসেছে ১২ জুনের ভয়াবহ দুর্ঘটনা, যখন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই ভয়াবহভাবে ভেঙে পড়ে। সেই দুর্ঘটনায় ২৫০ জনেরও বেশি যাত্রীর মৃত্যু হয়।ঘটনার পরে একাধিক প্রশ্ন ওঠে এয়ার ইন্ডিয়ার বিমান রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। যদিও সংস্থার দাবি ছিল— বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না। তবুও ঘটনার জেরে প্রায় দু’মাস আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়। পরে ১ আগস্ট থেকে আংশিকভাবে এবং ১ অক্টোবর থেকে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক উড়ান পরিষেবা পুনরায় চালু করে এয়ার ইন্ডিয়া।
উল্লেখ্য, আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো-এর প্রাথমিক রিপোর্টে দোষ চাপানো হয়েছে পাইলটদের উপরে। তবে পাইলট সংগঠনগুলির দাবি, তদন্ত রিপোর্টে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হয়েছে। তাঁদের অভিযোগ, জ্বালানি সুইচের সমস্যা ও যান্ত্রিক ত্রুটির বিষয়টি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমানগুলিকে ঘিরে। যাত্রী নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থার উপর এবার কঠোর নজরদারি শুরু করেছে বেসামরিক বিমান চলাচল দফতর।( Air India)






