কলকাতা

ওদের অবদান নেই, পুজোর উদ্বোধনে গিয়ে নতুন জিএসটি নিয়ে কেন্দ্রকে খোঁচা মমতার

খিদিরপুর ২৫ পল্লীর দুর্গাপুজোর উদ্বোধনী মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো কেন্দ্রকে একহাত নিয়ে দাবি করলেন যে নতুন জিএসটির কৃতিত্ব রাজ্যের এবং এতে কোনও অবদান নেই কেন্দ্রের।

Truth Of Bengal: “নয়া জিএসটিতে অবদান নেই কেন্দ্রের” এমনটা আবারও দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খিদিরপুর ২৫ পল্লীর দুর্গাপুজোর উদ্বোধনী মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো কেন্দ্রকে একহাত নিয়ে দাবি করলেন যে নতুন জিএসটির কৃতিত্ব রাজ্যের এবং এতে কোনও অবদান নেই কেন্দ্রের। পাশাপাশি, ফের ১০০ দিনের কাজ থেকে শুরু করে আবাস, রাস্তা, জলস্বপ্নের টাকা বন্ধ নিয়ে তিনি সরব হন।(Mamata Banerjee)

মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বলেন, “আমি প্রথম চিঠি লিখে দাবি করেছিলাম যে বিমা থেকে জিএসটি তুলে নেওয়া উচিত। জিএসটি জিরেতে ছিল, হিরেতে নয়। এক পয়সাও এইজন্য কেন্দ্রীয় সরকার খরচ করেনি। রাজ্য সরকারের কোষাগার থেকে সব টাকা গিয়েছে।” এরপর নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে তিনি বলেন, “একজন কৃতিত্ব নিচ্ছেন, বলছেন আত্মনির্ভরতার কথা। এজন্য ক্ষতি হবে ২০ হাজার কোটি টাকা রাজস্ব। কিন্তু রাজ্যকে এজন্য কোনও ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না।”

তৃণমূল সুপ্রিমো আরও বলেন, “১০০ দিনের কাজ, আবাসের টাকা, রাস্তার টাকা, জলস্বপ্নের টাকা, সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ। এর মধ্যে ফের ক্ষতি ২৯ হাজার টাকার। কোথা থেকে চালাবো?” মুখ্যমন্ত্রী জানান যে তিনি খুশি মানুষের সুবিধা হয়েছে বলে। তিনি স্পষ্ট করে দেন, “দিল্লি সরকার বা কোনও দলের কৃতিত্ব নেই। টাকা রাজ্য সরকার দেয়। টাকা তো ঘুরিয়ে পাবে ডবল ইঞ্জিন সরকার। দেওয়া হয়নি কোন ক্ষতিপূরণ। আমাদের জিএসটি থেকে কাটা হয়েছে।”মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “আমাদের টাকা গিয়েছে আর ওরা নাম নিচ্ছে।”(Mamata Banerjee)

Related Articles