Police Negligence: দিল্লিতে পুলিশের মদ্যপ তাণ্ডব: পিসিআর ভ্যানের ধাক্কায় চা বিক্রেতার মর্মান্তিক মৃত্যু!
প্রত্যক্ষদর্শীদের দাবি, পিসিআর ভ্যানে থাকা দুই পুলিশকর্মী ও এক মহিলা—সকলেই নেশাগ্রস্ত ছিলেন।
Truth of Bengali: আইন রক্ষার দায়িত্ব যাদের কাঁধে, সেই পুলিশের গাফিলতিতেই প্রাণ গেল এক নিরীহ নাগরিকের। বৃহস্পতিবার ভোরে দিল্লির রামকৃষ্ণ আশ্রম মেট্রো স্টেশনের কাছে কর্তব্যরত অবস্থায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে চায়ের দোকানে ধাক্কা মারেন দুই পুলিশকর্মী। ঘটনায় মৃত্যু হয় গঙ্গারাম তিওয়ারি নামে এক চা বিক্রেতার (Police Negligence)।
আরও পড়ুনঃ Nitish Kumar: ভোটের আগে নীতীশের চমক, বিহারের বেকার যুবকদের জন্য মাসে ১০০০ টাকা ভাতা!
প্রত্যক্ষদর্শীদের দাবি, পিসিআর ভ্যানে থাকা দুই পুলিশকর্মী ও এক মহিলা—সকলেই নেশাগ্রস্ত ছিলেন। রাস্তার ধারে ফুটপাতে উঠে চায়ের দোকানে সজোরে ধাক্কা মারায় গঙ্গারাম গাড়ির চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। পাশে থাকা তাঁর ছেলে কোনওক্রমে প্রাণে বেঁচে যান (Police Negligence)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
ঘটনার পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশের তরফে দ্রুত তদন্ত শুরু হয়। অভিযুক্ত এএসআই ও কনস্টেবল—দু’জনকেই তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। মৃতের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ঘটনার জেরে ফের পুলিশের গাফিলতি ও শৃঙ্খলাভঙ্গ নিয়ে প্রশ্ন উঠছে রাজধানীজুড়ে (Police Negligence)।






