রাজ্যের খবর

Firecracker Seizure: বনগাঁয় নিষিদ্ধ শব্দবাজি সহ গ্রেফতার এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ

Bongaon Police seized 24 kg of banned firecrackers from a shop in Chandabazar and arrested one person. The illegal stock was allegedly meant for sale before Durga Puja.

Truth Of Bengal: বনগাঁ: উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার পুলিশের বড়সড় সাফল্য। নিষিদ্ধ শব্দবাজি মজুদ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ(Firecracker Seizure)। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার চাঁদাবাজার এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ থানার একটি দল চাঁদাবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে স্থানীয় একটি দোকান থেকে বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার হয়। পরে ওই দোকানের মালিক রাজিব বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত রাজিব বিশ্বাস বনগাঁ থানার চাঁদা পাচমাইল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আরও পড়ুনঃ আর দ্বিতীয় কাউকে পাবে না, শাহরুখের প্রশংসা অনুরাগের

পুলিশ জানিয়েছে, ধৃতের দোকান থেকে প্রায় ২৪ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছে। দুর্গাপূজোর আগে এগুলো বেআইনিভাবে বিক্রির জন্য মজুত করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের(Firecracker Seizure)। এ ধরনের বাজি থেকে বড় দুর্ঘটনার সম্ভাবনা থাকায় প্রশাসন বারবার কড়া পদক্ষেপের কথা ঘোষণা করলেও এখনও বহু এলাকায় চোরাপথে নিষিদ্ধ বাজির ব্যবসা চালু রয়েছে।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

উদ্ধার হওয়া শব্দবাজি বাজেয়াপ্ত করেছে বনগাঁ থানার পুলিশ। ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে আরও জানা গেছে, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে(Firecracker Seizure)। পাশাপাশি উৎসবের আগে এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানিয়েছে বনগাঁ থানার পুলিশ।

Related Articles