দেশ

“আধার কার্ডকেও গণ্য করা হবে”, সুপ্রিম রায়ের পর বিহারের আধিকারিকদের নির্দেশ কমিশনের

শীর্ষ আদালতের নির্দেশনার পর মান্যতা পেল আধার কার্ড

Truth Of Bengal: সুপ্রিম কোর্টের নির্দেশনার পর মান্যতা পেল আধার কার্ড। বিহারের নির্বাচনী মেশিনারিকে নির্বাচকদের পরিচয় প্রমাণ করার জন্য অতিরিক্ত ডকুমেন্ট হিসেবে আধার কার্ড গ্রহণ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

রাজ্যের চিফ ইলেক্টোরাল অফিসারকে লেখা এক চিঠিতে কমিশন জানায়, “আধার কার্ডকে ১১টি তালিকাভুক্ত ডকুমেন্টের পাশাপাশি ১২তম ডকুমেন্ট হিসেবে গণ্য করা হবে…”

ইসি স্পষ্ট করেছে যে, আধার কার্ডকে “পরিচয় প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে, নাগরিকত্বের প্রমাণ হিসাবে নয়”, আধার (আর্থিক ও অন্যান্য সুবিধা, বেনিফিট এবং সেবা প্রদান) আইন অনুযায়ী।

উল্লেখ্য, Representation of People Act, 1950-এর ধারা ২৩(৪) অনুসারে, আধার কার্ড ইতিমধ্যেই একজন ব্যক্তির পরিচয় প্রমাণ করার জন্য তালিকাভুক্ত ডকুমেন্টগুলির মধ্যে একটি।

নির্বাচন কমিশন আরও সতর্ক করেছে যে, “এই নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য না থাকা বা আধার গ্রহণে অস্বীকারের যে কোনও ঘটনা অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।”

সুপ্রিম কোর্ট সোমবার নির্দেশ দিয়েছে যে, বিহারে নির্বাচনী রোলের বিশেষ তীব্র পুনঃসংশোধন প্রক্রিয়ায় ভোটারদের পরিচয় প্রমাণ হিসেবে আধার কার্ড “অবশ্যই” অন্তর্ভুক্ত করতে হবে এবং নির্বাচন কমিশনকে ৯ সেপ্টেম্বরের মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles