রাজ্যের খবর

ভয়ঙ্কর ঘটনা! ‘ডাইনি’ অপবাদে ৮৪ বছরের বৃদ্ধাকে খুন, পুলিশের জালে ৪

পুলিশ সূত্রে খবর, দেবীপুর গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর গ্রামে একাই থাকতেন বৃদ্ধা।

Truth Of Bengal: পূর্ব বর্ধমানের মেমারিতে চাঞ্চল্যকর ঘটনা। ‘ডাইনি’ অপবাদ দিয়ে খুন (Murder) এক বছর ৮৪-র বৃদ্ধা। মৃতার নাম লক্ষ্মী হেমব্রম। ঘটনায় ইতিমধ্যেই চার জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এলাকায় ছড়িয়েছে আতঙ্ক ও ক্ষোভ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

[আরও পড়ুন: Saokat Molla: ঘটকপুকুরে সওকত মোল্লার গাড়ি ঘিরে ‘চোর’ স্লোগান]

পুলিশ সূত্রে খবর, দেবীপুর গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর গ্রামে একাই থাকতেন বৃদ্ধা। শুক্রবার সকালে গ্রাম সংলগ্ন একটি পুকুরে তাঁর দেহ ভেসে ওঠে (Murder)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেমারি থানার পুলিশ। উদ্ধার করা হয় মৃতদেহ।

FB POST: https://www.facebook.com/share/v/1CECLDDCjg/

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বৃদ্ধার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি তাঁর বাড়ি থেকে পুকুর পর্যন্ত রাস্তায় টেনে নিয়ে যাওয়ার চিহ্নও মিলেছে। অনুমান, বাড়ির সামনেই তাঁকে হত্যা করার পর দেহ পুকুরে ফেলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ‘ডাইনি’ অপবাদ দিয়েই খুন করা হয়েছে ওই বৃদ্ধাকে (Murder)।

Related Articles