Mithun Chakraborty: কোর্টে দেখা হবে! মিঠুনের মামলার জবাব কুনালের
প্রসঙ্গত, মিঠুন চক্রবর্তীর অভিযোগ, কুনাল ঘোষ অপপ্রচার করে বেড়াচ্ছেন যে তাঁর ছেলে ধর্ষণ মামলায় যুক্ত এবং স্ত্রী জড়িত আর্থিক তছরুপে।
Truth Of Bengal: তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক, তথা দলের মুখপাত্র, কুনাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা করেছেন বিজেপি নেতা তথা, বিশিষ্ট অভিনেতা, মিঠুন চক্রবর্তী। এবার তার জবাব দিলেন কুনাল। তাঁর সাফ কথা, যিনি কথায় কথায় দল বদলান, তাঁর কোনও মান নেই। এর সঙ্গে তিনি এটাও জানান যে কোর্টে দুজনের দেখা হবে।(Mithun Chakraborty)
[আরও পড়ুনঃ Maintenance Allowance: স্বামীর বেতন বাড়লে স্ত্রীর ভরণপোষণও বাড়াতে হবে, রায় দিল্লি হাইকোর্টের!]
কুনাল ঘোষ বলেন, “যাঁর মান থাকে, তিনি এতবার দলবদল করেন নাকি তদন্তের ভয়ে। দেখা হবে কোর্টে।” এরপরই মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে করা মামলার প্রসঙ্গ টেনে আনেন তিনি। তৃণমূল মুখপাত্র বলেন, “আমি মামলা করেছি ওনার বিরুদ্ধে। আমি কোর্টে বলবো যে ওনার কী সংযোগ ছিল ৪-৫টি চিটফান্ডের সঙ্গে। সিবিআই পুরোটা তদন্ত করুক বলবো।”(Mithun Chakraborty)
প্রসঙ্গত, মিঠুন চক্রবর্তীর অভিযোগ, কুনাল ঘোষ অপপ্রচার করে বেড়াচ্ছেন যে তাঁর ছেলে ধর্ষণ মামলায় যুক্ত এবং স্ত্রী জড়িত আর্থিক তছরুপে। তাঁর বক্তব্য, এগুলি মিথ্যে এবং ভিত্তিহীন। এর আগে আইনি নোটিশ পাঠানো হয়েছিল কুনালকে, কিন্তু তিনি তাঁর উত্তরে সন্তুষ্ট হননি। তাই আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা। তাঁর আবেদন, তাঁকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হোক ১০০ কোটি টাকা এবং কোর্ট ঘাসফুল শিবিরের মুখপাত্রকে এমন মন্তব্য করা থেকে দূরে থাকার নির্দেশ দিক।(Mithun Chakraborty)
FB POST: https://www.facebook.com/truthofbengal
যদিও এই প্রথমবার নয়, এর আগেও মিঠুন চক্রবর্তীকে একাধিকবার একহাত নিয়েছেন কুনাল ঘোষ। সম্প্রতি, বলিউড অভিনেতাকেও দেখা গিয়েছে তৃণমূল মুখপাত্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে সাংবাদিকদের সামনে। কুনাল ঘোষ তা শেয়ারও করেছিলেন। এবার বিষয়টি অন্য রূপ নিয়েছে। দুজনেই আইনি লড়াইয়ে নেমেছেন। কেউ যে কাউকে ছেড়ে কথা বলবেন না, তা দুজনের কথা থেকেই বোঝা যাচ্ছে।






