এখনই রেহাই নয়, ফের নিম্নচাপের ভ্রুকুটি, সতর্কতা জারি হাওয়া অফিসের
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ।
Truth Of Bengal: পুজোর মাস শুরু হতেই ফের বৃষ্টির ভ্রুকুটি (Rain Alert)। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সোমবার রাত থেকেই শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। মঙ্গলবারও সারাদিন একই ছবি। রোদ ওঠেনি, মেঘে ঢাকা আকাশ, বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
[আরও পড়ুন: মুচিপাড়া শ্যুটআউট কাণ্ডে গ্রেফতার ২, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ]
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। যার জেরে বুধবার পর্যন্ত ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্র উত্তাল থাকবে (Rain Alert)। সঙ্গে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সময়ের মধ্যে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
FB POST: https://www.facebook.com/share/v/1BhtxcRiqy/
আলিপুর আবহাওয়া দফতর বুধবার দক্ষিণের সব জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম জেলার বিভিন্ন অংশে। পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। কোচবিহারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Rain Alert)।






