ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী! রাহুলের সামনে ঘোষণা আরজেডি নেতার
এরই মাঝে শনিবার বড় ঘোষণা করলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, তথা আরজেডি নেতা, তেজস্বী যাদব।
Truth Of Bengal: আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে উত্তেজনার পারদ চড়ছে এনডিএ শাসিত বিহারে। গতবার যে ফলাফল হয়েছিল, সেই অনুযায়ী দেখতে গেলে এবার লড়াই বেশ হাড্ডাহাড্ডি হবে, বলে মনে করছে সেখানকার রাজনৈতিক মহল। এরই মাঝে শনিবার বড় ঘোষণা করলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে নিজেকে তিনি ঘোষণা করেন।
[আরও পড়ুন: Blood Campaign: থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান ও বৃক্ষবিতরণ কর্মসূচি]
বিধানসভা নির্বাচন হতে আর বেশি দিন বাকি নেই বিহারে। দামামা বাজতেই ময়দানে নেমে পড়েছিল শাসক থেকে বিরোধী, সকলেই। জোরকদমে চালিয়ে যাচ্ছে প্রচার। মসনদ দখলের লড়াইতে নিজেদের এগিয়ে রাখতে সকল দলই একে অপরের দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরছে। শুধু তাই নয়, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতিও দিয়ে যাচ্ছে সকলে। ক্ষমতায় এলে কি করবে তারা রাজ্য ও রাজ্যবাসীর জন্য, সেগুলিও তুলে ধরছে।
এই আবহাওয়ায় এসআইআর ও ভোট চুরির বিরোধিতা করতে ‘ভোটার অধিকার যাত্রা’য় নামেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁকে সাথ দিচ্ছেন লালু পুত্র তেজস্বী যাদব (Tejashwi Yadav)। ইতিমধ্যেই এই মহা কর্মসূচি মানুষের মনের দাগ কেটেছে বলে দাবি করছে সেখানকার রাজনৈতিক মহল। রাজনৈতিক তরজাও চরমে পৌঁছেছে এই যাত্রা নিয়ে। একে অপরকে লাগাতার কটাক্ষ-পাল্টা কটাক্ষ করে বেড়াচ্ছে গেরুয়া শিবির ও বিরোধীরা।
[আরও পড়ুন: Cricket Sponsorship: নতুন স্পনসর আরও বেশি অর্থ দেবে, আশায় পথ চেয়ে বোর্ড কর্তারা]
এরই মাঝে শনিবার যাত্রায় যোগ দিতে আসেন সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদব। তাঁর, রাহুল গান্ধী সহ অন্যান্য নেতাদের উপস্থিতিতেই নিজেকে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করেন তেজস্বী (Tejashwi Yadav)। এরপরই আক্রমণ করেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে। আরজেডি নেতা দাবি করেন যে তাঁর দলের নীতি নকল করছে রাজ্যের বর্তমান শাসকদল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তেজস্বীর মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে দাঁড়ানো বাজি পাল্টে দিতে পারে বিহারে।






