রাজ্যের খবর

BJP Councillors: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের গুনো গান গাইছেন বিজেপি কাউন্সিলররা!

BJP Councillors in Kaliaganj attend TMC’s “Amader Para, Amader Samadhan” program, with one praising Mamata Banerjee, fueling political controversy and “setting” theory debates.

Truth Of Bengal: সত্যেন মহন্তঃ কালিয়াগঞ্জ: উত্তর দিনাজপুরের বাণিজ্য শহর কলিয়াগঞ্জে তৃণমূলের “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচিতে বিজেপি কাউন্সিলররা হাজির হয়েছেন, এখানেই শেষ নয়, তাদের মধ্যে একজন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের ভূয়ষী প্রশংসাও করলেন। যা নিয়ে রীতিমতো বিরোধীদলের মধ্যে গেল গেল রব উঠল(BJP Councillors)। কেউ কেউ আবার সেটিং তত্ত্বকে ফের উসকে দিলেন। প্রসঙ্গত, “আমাদের পাড়া, আমাদের সমাধান” কালিয়াগঞ্জ শহরে কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিজেপি দলের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম বিশ্বাস, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌরাঙ্গ দাস, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পিয়ালী দাস সাহা, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস সাহা। সকলেই সাধারণ বক্তব্য রাখলেও ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পিয়ালী দাস সাহা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর কাজের ভূয়ষী প্রশংসা করেছেন। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে তার জন্য মুখ্যমন্ত্রী-কে ধন্যবাদ জানানএবিষয়ে তৃণমূলের কালিয়াগঞ্জ শহর সভাপতি রাজীব সাহা বলেন বিজেপি কাউন্সিলরা অনেকেই তৃণমূলের দিকে পা বাড়িয়ে আছে। এবং আগামী দিনে কালিয়াগঞ্জ পুরসভার বোর্ড আর শক্তি শালী হবে।

[আরও পড়ুনঃ Kaushiki Amavasya: সাবেকিয়ানা আর আন্তরিকতার মেলবন্ধনে প্রকৃতিবান্ধব সমিতির কালীপুজো]

পাশাপাশি সিপিআইএমের শ্রমিক সংগঠনের নেতা, মনোরঞ্জন পাটোয়ারী সরাসরি বিজেপি-র সঙ্গে তৃণমূলের সেটিংতত্ত্বকে হাজির করেছেন। এদিন মনোরঞ্জনবাবু সাংবাদিকদের জানান রাজ্যে এবং দেশে সেটিং সরকার চলছে না হলে বিজেপি কাউন্সিলরা কেনো সেই কর্মসূচিতে অংশ নিলো(BJP Councillors)। অন্যদিকে বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি অপূর্ব রায় বলেন, কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর তিনি কোনও নির্ধারিত দলের থাকেন না, ঠিক যেমনটি নেই এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। জনতার স্বার্থে এলাকার উন্নয়নে তারা সরকারি কর্মসূচিতে হাজির হয়ে কোনও ভুল করেননি।প্রসঙ্গত, কালিয়াগঞ্জের পুরপিতা রাম নিবাস সাহার উদ্যোগেই সরকারি প্রকল্পের জন্য সভা ডাকা হয়।

FB POST:https://www.facebook.com/truthofbengal

তাই তৃণমূল নেতৃত্বের বক্তব্য-পুরপিতা রামনিবাস সাহা এবং উপ- পুরপিতা ঈশ্বরচন্দ্র রজকের ঐকান্তিক প্রচেষ্টাতেই বাঘে-গরুতে এক ঘাটে জল খাওয়ানো সম্ভব হয়েছে(BJP Councillors)। এই বিষয়টিতে বর্তমান পুরো বোর্ডকেই ধন্যবাদ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে- ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পিয়ালী দাস সাহার বক্তব্য যে ভারতীয় জনতা পার্টিকে অস্বস্তিতে ফেলল সেবিষয়ে কোনও সন্দেহ নেই।

Related Articles