মাওবাদীদের পুঁতে রাখা বিস্ফোরক থেকে বিস্ফোরণ, বস্তারে নিহত ১ জওয়ান, আহত ৩
আচমকাই টহলরত অবস্থায় তাঁরা মাওবাদীদের পুঁতে রাখা একটি বিস্ফোরকের উপর পা দিয়ে ফেলেন।
Truth Of Bengal: মাটিতে বিস্ফোরক পুতে রেখেছিল মাওবাদীরা। তাতে পা দেওয়া মাত্রই ঘটে গেল বিপত্তি। বিস্ফোরণে মৃত্যু হয় নিরাপত্তাবাহিনীর এক জওয়ানের (Maoist Attack)। ছত্তিসগড়ের বিজাপুর জেলার বস্তারে সোমবার সকালে ঘটে এই ঘটনা। জানা যায়, এই ঘটনায় আহতদের সংখ্যা তিন।
[আরও পড়ুন: Neymar Santos: ব্রাজিলীয় লিগে হাফডজন গোলে হারের মুখ দেখল নেইমারের স্যান্টোস]
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নিরাপত্তাবাহিনীর কয়েক জন জওয়ান সোমবার সকালে বিজাপুরের ভোপালপট্টনমের কাছে ইন্দ্রাবতী জাতীয় উদ্যানের জঙ্গলে টহল দিচ্ছিলেন। আচমকাই টহলরত অবস্থায় তাঁরা মাওবাদীদের পুঁতে রাখা একটি বিস্ফোরকের উপর পা দিয়ে ফেলেন (Maoist Attack)। সাথে সাথেই ঘটে যায়, বিস্ফোরণের ঘটনা। প্রাথমিকভাবে ৪ জন জওয়ানের আহত হওয়ার খবর পাওয়া গেলেও, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকা একজনের মৃত্যু হয়।
[আরও পড়ুন: Flood Alert: উত্তর ভারতজুড়ে হরপা বানের তাণ্ডব! বানভাসি হতে পারে দিল্লি, জারি সতর্কতা]
সূত্রের খবর, নিহত ওই জওয়ান দীনেশ নাগ। রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (Maoist Attack) -এর কর্মী ছিলেন তিনি। অন্য আহতদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল বলে পুলিশ সূত্রে খবর।






