দেশ

RSS: স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে আরএসএস-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

বর্তমানে এর প্রধান মোহন ভাগবত এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন দাতাত্রেয়া হোসাবলে।

Truth of Bengal: ১৫ আগষ্ট স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলাদা সাজে সেজে উঠেছে গোটা ভারতবর্ষ। দেশের প্রতিটি প্রান্তে প্রত্যেক নাগরিক এই দিনটিকে পালন করছেন ভারত মাতার বীর সন্তানদের শ্রদ্ধা জানিয়ে। এবারও লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমে তিনি পতাকা উত্তোলন করেন এবং এরপর শুরু হয় ভাষণ। একাধিক বিষয়ে বক্তব্য রাখেন তিনি। তার মধ্যে অন্যতম ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রশংসা। (RSS)

[আরও পড়ুনঃ Vu TV: ডলবি অ্যাটমস ও ভিশন নিয়ে এল নতুন Vu Glo QLED TV]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “বছরের পর বছর ধরে সমান নিষ্ঠার সঙ্গে দেশের ও দেশবাসীর সেবা করে চলেছে আরএসএস। দেশগঠনে তাদের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তা অনস্বীকার্য। যখন যখন দরকার পড়েছে দেশের, তখনই এক বড় ভূমিকা পালন করেছে তারা। আরএসএস সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংস্থা বিশ্বের। তাদের যেই ইতিহাস রয়েছে, তা আমাকে গর্বিত করে।” (RSS)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) তৈরি হয়েছিল ১৯২৫ সালের ২৭ সেপ্টেম্বরে। এই সংগঠনের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেগড়ে বার। বর্তমানে এর প্রধান মোহন ভাগবত এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন দাতাত্রেয়া হোসাবলে। যদিও এই সংগঠনের বিরুদ্ধে একাধিকবার সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে কংগ্রেস সহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলির তরফ থেকে। তবে সংগঠন বরাবরই দাবি করেছে যে তারা বিভাজনে বিশ্বাসী নয়। বরং সকলকে নিয়ে চলতে বিশ্বাসী।(RSS)

Related Articles