Cloud Surge: ভুটান পাহাড়ে ভারী বৃষ্টি, ঘোলা জলের স্রোত ডুয়ার্সের হাতিনালায়
Heavy rains forecast through Aug 14 may swell Hatinala stream, posing flash‑flood risks for Banarhat’s SM Colony and Netaji Para.
Truth Of Bengal: জলপাইগুড়ি: ডুয়ার্সের বানারহাট ব্লকের আকাশ মেঘলা। যদিও ভুটান পাহাড়ে ভারী বৃষ্টির দরুন বানারহাট ব্লকের হাতিনালা আচমকা রীতিমতো ফুলেফেঁপে উঠেছে(Cloud Surge)। সকালে সেরকম জল না থাকলেও ১০ টার পর থেকে রীতিমতো ঘোলা জলের স্রোত বইছে হাতিনালায়।পাহাড়ি নদীতে যেরকম হরপা দেখা যায় ঠিক সেরকমই আচমকা জলের স্রোত দেখা গেল হাতিনালায়। এদিকে আচমকা হাতিনালার জল বাড়ায় কিছুটা আতঙ্ক ছড়িয়েছে বিন্নাগুড়ির এস এম কলোনী, নেতাজি পাড়া এলাকায়।
Cloud Surge: ভুটান পাহাড়ে ভারী বৃষ্টি, ঘোলা জলের স্রোত ডুয়ার্সের হাতিনালায় pic.twitter.com/APzicPyoKl
— TOB DIGITAL (@DigitalTob) August 8, 2025
[আরও পড়ুনঃ Donald Trump: ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনায় বসতে নারাজ ট্রাম্প]
প্রায় প্রতিবছর বর্ষায় হাতিনালার জলে প্লাবিত হয় ঐ এলাকাগুলো। যদিও এখনো পর্যন্ত সেরকম জল বাড়েনি(Cloud Surge)। বর্তমানে হাতিনালার জল তেলিপাড়া চা বাগান হয়ে আংরাভাসা নদীতে গিয়ে পড়ছে। তবে এই মুহূর্তে বানারহাটের আকাশ মেঘলা।
FB POST:https://www.facebook.com/truthofbengal
কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির । সেক্ষেত্রে যদি ভুটান পাহাড়ে এবং বানারহাটে যদি একসাথে ভারী বৃষ্টি হয় তবে হাতিনালার জলে প্লাবিত হতে পারে, এস এম কলোনি নেতাজি পড়া সহ একাধিক এলাকা।




