কলকাতারাজ্যের খবর

Heavy Rainfall: একটানা বৃষ্টিতে ভরাডুবি দক্ষিণবঙ্গ, সামনে আরও এক সপ্তাহের বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপ অক্ষরেখা ও একাধিক ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী এক সপ্তাহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হালকা থেকে ভারী বৃষ্টি চলবে।

Truth of Bengal: দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিতে বহু এলাকায় জল জমে ভরাডুবি পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই বৃষ্টি এখনই থামছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপ অক্ষরেখা ও একাধিক ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী এক সপ্তাহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হালকা থেকে ভারী বৃষ্টি চলবে। এর সঙ্গে বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলেও জানানো হয়েছে (Heavy Rainfall)।

আরও পড়ুন: ১৫ দিনে মেটাতে হবে মৃত গ্রাহকের হিসাব-নিকাশ, নির্দেশ RBI-এর

আলিপুর আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, বর্তমানে পাঞ্জাবের ফিরোজপুর থেকে অরুণাচলপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। পাশাপাশি, বাংলাদেশ ও অসমের উপর ৩ থেকে ৬ কিমি উচ্চতায় অবস্থান করছে দুটি ঘূর্ণাবর্ত। এর মধ্যে একটি পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে হেলে থাকায় সরাসরি প্রভাব পড়ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। এর ফলেই শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বেড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই মেদিনীপুর, দুই বর্ধমান ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই এলাকাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে (Heavy Rainfall)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। তবে এর মাঝেই তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে।অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির মাত্রা আরও বেড়ে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Heavy Rainfall)।

Related Articles