Horoscope: সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে বৃহস্পতিবার? কী বলছে সিদ্ধিদাতার গণনা
প্রেমে নতুন রসায়ন তৈরি হতে পারে। শরীর সুস্থ থাকলেও বেশি উত্তেজিত না হওয়াই ভাল।
Truth Of Bengal: আজ ০৭ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার। সংখ্যাতত্ত্বের বিচারে দিন কেমন কাটবে বৃহস্পতিবার? দিনটি কর্ম, যোগাযোগ এবং সম্পর্কের ক্ষেত্রে মিশ্র প্রভাব ফেলবে। নিচে ১২ রাশির জাতক জাতিকার জন্য রইল আজকের রাশিফল (Horoscope)। চলুন জেনে নেওয়া যাক সিদ্ধিদাতার গণনা অনুযায়ী কেমন কাটবে আপনার দিন।
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল): আজকের দিন কর্মক্ষেত্রে আপনার জন্য শুভ। বসের প্রশংসা পেতে পারেন, নতুন কোনো দায়িত্বও আসতে পারে যা ভবিষ্যতে আপনার ক্যারিয়ার গঠনে সাহায্য করবে। শিক্ষার্থীদের জন্যও দিনটি ফলপ্রসূ হতে পারে। আর্থিক দিকটি স্থিতিশীল থাকবে, তবে কোন বড় বিনিয়োগ থেকে বিরত থাকাই ভাল। প্রেমে নতুন রসায়ন তৈরি হতে পারে। শরীর সুস্থ থাকলেও বেশি উত্তেজিত না হওয়াই ভাল। মাথাব্যথা বা চোখের সমস্যায় ভুগতে পারেন।
[আরও পড়ুন: IFA: কলকাতা লিগের সূচি নিয়ে বিতর্কিত মন্তব্য! রঞ্জন ভট্টাচার্যকে তলব করল IFA]
বৃষ (২০ এপ্রিল – ২০ মে): আজ আপনার ধৈর্য ও স্থিতিশীল মানসিকতা পরীক্ষার মুখে পড়তে পারে। পারিবারিক বা দাম্পত্য জীবনে অস্থিরতা আসতে পারে, তাই খুব সাবধানে কথা বলুন। খরচ বেড়ে যেতে পারে। অহেতুক ব্যয়ে লাগাম টানুন।
দাম্পত্য সম্পর্কে মতবিরোধের আশঙ্কা আছে। সময় দিন, কথা শুনুন। গ্যাস-অম্বলের সমস্যা হতে পারে। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখুন।
মিথুন (২১ মে – ২০ জুন): আজ আপনি বেশ চঞ্চল মেজাজে থাকবেন। যোগাযোগের ক্ষেত্রে আপনি সফল হবেন। যারা মিডিয়া, লেখালেখি বা বিপণন পেশায় আছেন, তাদের জন্য দিনটি অত্যন্ত লাভজনক হতে পারে। কোন পুরনো পাওনা ফেরত পেতে পারেন। বন্ধু বা প্রাক্তনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রেমে নতুন উচ্ছ্বাস। স্বাস্থ্য ভাল থাকবে, তবে ঘুম ঠিকমতো না হলে ক্লান্তি আসতে পারে (Horoscope)।
কর্কট (২১ জুন – ২২ জুলাই): পরিবার ও ঘরোয়া বিষয়ে আপনার মন থাকবে বেশি। বাড়ির কোনো সমস্যার সমাধান সম্ভব। যারা বাড়ি কেনা-বেচা করতে চাইছেন, তারা শুভ সংবাদ পেতে পারেন। ঘরের জন্য কেনাকাটায় খরচ হবে, তবে লাভজনক কেনাকাটাও হতে পারে। পরিবারের মধ্যেই প্রেমের উষ্ণতা অনুভব করবেন। শারীরিকভাবে সুস্থ থাকবেন। মানসিক প্রশান্তি থাকবে।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট): আজ আপনি আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। পেশাগতভাবে আজ আপনি নিজের নেতৃত্বের গুণে সবাইকে প্রভাবিত করবেন। অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে, তবে বিনিয়োগে তাড়াহুড়ো নয়। ভালবাসার মানুষের সঙ্গে মান-অভিমান মিটে যেতে পারে।মানসিক চাপ বাড়তে পারে, বিশ্রাম জরুরি।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর): গোপন শত্রুরা সক্রিয় থাকতে পারে। অফিসে কারও প্রতিদ্বন্দ্বিতা বা ঈর্ষার শিকার হতে পারেন। সতর্ক থাকুন, কিন্তু মাথা ঠান্ডা রাখুন। হঠাৎ কোন খরচ মাথাচাড়া দিতে পারে। ঋণ সংক্রান্ত বিষয় এড়ান। সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। সবকিছু নিজের মনে না রেখে আলোচনা করুন। পেটের সমস্যা দেখা দিতে পারে। জলপান ও পরিশ্রাম জরুরি।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর): আজ সামাজিকভাবে আপনি বেশ সক্রিয় থাকবেন। বন্ধুবান্ধব বা কোনো পুরনো পরিচিতর মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে। দলগত কাজের জন্য আদর্শ দিন। পেন্ডিং প্রজেক্টে লাভ হবে। লাভজনক লেনদেন হতে পারে। বন্ধুর মধ্যেই প্রেমের ইঙ্গিত আসতে পারে। দায়িত্বজ্ঞানহীন না হন। সারাদিন প্রাণবন্ত থাকবেন। কিছুটা ক্লান্তি আসতে পারে রাতে।
বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর): আজ কর্মক্ষেত্রে সম্মান ও দায়িত্ব বৃদ্ধি পাবে। যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য দিনটি শুভ হতে পারে। সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। অর্থপ্রাপ্তি সহজ হবে না, ধৈর্য ধরুন। প্রেমে নিজের মত প্রকাশ করুন। অনিশ্চয়তা কাটবে। সামান্য শারীরিক দুর্বলতা আসতে পারে, বিশ্রাম নিন।
ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর): দূর যাত্রা, বিদেশযাত্রা বা উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে শুভ সংবাদ পেতে পারেন। নতুন কিছু শিখতে ইচ্ছা হবে। দার্শনিক বা আধ্যাত্মিক চিন্তায় মগ্ন হতে পারেন। বিদেশ থেকে অর্থাগমের সম্ভাবনা।
প্রেমে দূরত্ব থাকলেও সম্পর্ক বজায় থাকবে। আত্মবিশ্বাসে ভরপুর থাকলেও হাঁপানি বা জ্বর দেখা দিতে পারে (Horoscope)।
[আরও পড়ুন: Trump: দলের অন্দরেই বিরোধিতার মুখে পড়ল ট্রাম্প, দেওয়া হল ভারতের সঙ্গে সুসম্পর্কের পরামর্শ]
মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি): দায়িত্ব পালনে আপনি নিষ্ঠাবান থাকবেন। অফিসে আপনার মতামতের গুরুত্ব বাড়বে। তবে হঠাৎ করে পারিবারিক দায়িত্বও আসতে পারে। লাভের সম্ভাবনা বেশি। ঋণ গ্রহণ করলে সময়মতো ফেরত দেওয়া সম্ভব হবে। দাম্পত্যে বোঝাপড়া ভাল থাকবে। একসঙ্গে সময় কাটান। পিঠে ব্যথা বা হাড়-জোড়ার সমস্যা হতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): আজ আপনার যৌথ প্রকল্প বা পার্টনারশিপে সুবিধা হতে পারে। আইনি কোনো বিষয় থাকলে আজ সিদ্ধান্তে আসতে পারেন। অর্থভাগ্যে উন্নতি। বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা। দাম্পত্যে বোঝাপড়া বাড়বে। সঙ্গীকে সময় দিন। গলা ও কাঁধের ব্যথা হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজ কাজের চাপে একটু দমবন্ধ লাগতে পারে। নতুন কোনো প্রকল্পে হাত দেওয়ার আগে পরিকল্পনা করুন। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এড়ান। অর্থ নিয়ে দুশ্চিন্তা থাকলেও সমাধান মিলবে। সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। খোলামেলা কথা বলুন। মাথাব্যথা ও অনিদ্রা দেখা দিতে পারে।






