কলকাতা

Abhishek Banerjee: “সম্মানিত” লোকসভার দলনেতা হয়ে প্রতিক্রিয়া অভিষেকের

এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের নিয়ে বৈঠক করেন এবং ক্ষোভ উগরে দেন কাজ ঠিকঠাক হচ্ছে না বলে।

Truth of Bengal:  লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা হওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানালেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিজের এক্স হ্যান্ডেল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে তিনি দাবি করেছেন যে তৃণমূল সুপ্রিমো তাঁর উপর ভরসা করেছেন। এখানেই শেষ নয়, নিজের লক্ষ্যের কথাও পোস্টে স্পষ্ট করে দেন ঘাসফুল শিবিরের সেনাপতি।

[আরও পড়ুনঃ Bengal Weather: উত্তরবঙ্গে টানা বর্ষণের সতর্কতা, দক্ষিণবঙ্গে বাড়ছে অস্বস্তি ও তাপমাত্রা]

দীর্ঘদিন ধরে অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, যার ফলে তিনি উপস্থিত হতে পারছেন না অধিবেশনে। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের নিয়ে বৈঠক করেন এবং ক্ষোভ উগরে দেন কাজ ঠিকঠাক হচ্ছে না বলে। এরপরই তিনি ঘোষণা করেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে লোকসভায় দলকে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খবর জানাজানি হতেই সকলেই অভিনন্দন জানান তাঁকে।(Abhishek Banerjee)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

এই দায়িত্ব পেয়ে অত্যন্ত খুশি এবং গর্বিত অভিষেক। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি নিজের অবস্থান জানান। সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, “আমি সম্মানিত যে দিদি আমার উপর ভরসা করেছেন। আমাদের একটাই লক্ষ্য আর সেটা হল কেন্দ্রের নীতির বিরোধিতা করা এবং দেশের সংবিধানের মূল আদর্শগুলি রক্ষা করা।” শুধু তাই নয়, বাংলার নাগরিকদের অধিকার রক্ষার কথাও তুলে ধরেন অভিষেক। পোস্ট প্রকাশ্যে আসামাত্রই দলীয় কর্মী ও সমর্থকরা অভিনন্দন জানাতে শুরু করেন কমেন্ট সেকশনে। তাঁর বহু অনুগামী আবার ফেসবুকেও আলাদা করে পোস্ট করে অভিনন্দন জানান।(Abhishek Banerjee)

Related Articles