Weather Update: দক্ষিণবঙ্গে ফের বর্ষার কামব্যাক! ছয় জেলায় সতর্কতা জারি
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় শুক্রবার থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
Truth of Bengal: দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। কয়েকদিনের টানা গরম এবং অস্বস্তিকর পরিস্থিতির পর অবশেষে বৃষ্টির দেখা মিলল রাজ্যজুড়ে। বৃহস্পতিবার রাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। শুক্রবার সকাল থেকে রাজ্যের বিস্তীর্ণ অংশে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় শুক্রবার থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া অফিস জানাচ্ছে, এই প্রবণতা চলবে আগামী রবিবার পর্যন্ত (Weather Update)।
আরও পড়ুন: Rajasthan: রাজস্থানে বড় দুর্ঘটনা! স্কুলের ছাদ ভেঙে মৃত্যু ৪ শিশুর, আটকে কমপক্ষে ৬০
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। এই জেলাগুলির কিছু অংশে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টিই নয়, শুক্রবার রাজ্যে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই কারণে দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে (Weather Update)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে বৃষ্টিপাতের এই ধারা রবিবার পর্যন্ত বজায় থাকবে। তবে শনিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এই সময় সমুদ্রও থাকবে উত্তাল। ফলে ২৮ জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। উপকূলবর্তী এলাকাগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গেও সক্রিয় হয়েছে বর্ষা। শুক্রবার সকাল থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং দার্জিলিংয়ের কিছু অংশে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের ওই জেলাগুলিতেও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update)।






