আজকের দিনে

Zodiac Predictions: কার ভাগ্যে ধনলাভ, আর কার জীবনে সতর্কতার সংকেত? জানুন আজকের বিস্তারিত রাশিফল

Discover July 2025 Trigrahi Yoga effects on all zodiac signs. Know who will gain wealth, who should be cautious & what's ahead for your sign.

Truth of Bengal: এদিন ত্রিগ্রহী যোগের প্রভাব থাকবে সমস্ত রাশির জাতকদের ওপর। এ কারণে কিছু রাশির জাতকরা সুফল পাবেন, ধনবৃদ্ধি, উন্নতি হবে, পাশাপাশি কোনও কোনও ক্ষেত্রে ধনলাভের যোগও থাকছে। কাদের উন্নতি হবে, আবার কোন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে তা জেনে নেওয়া যাক

মেষ রাশি: ধর্মীয় ও শুভ কাজে অধিকাংশ সময় কাটাবেন। আনন্দদায়ক যাত্রা করতে পারেন। ব্যবসায় লাভ হবে। অতীত লগ্নির দ্বারা ধনলাভ সম্ভব। গৃহসজ্জা ও সুবিধার জিনিসের কেনাকাটায় ব্যয় হতে পারে(Zodiac Predictions)। সপ্তাহের মাঝামাঝি সময় ভাই বা বাবার সঙ্গে কোনও কারণে তর্ক হতে পারে। বিরোধী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। কেরিয়ারে পড়াশোনার ক্ষেত্রে বিভ্রান্তি সম্ভব। প্রেম জীবনে তাড়াহুড়ো এড়িয়ে যান, তা না-হলে সম্পর্ক নষ্ট হতে পারে। 

বৃষ রাশি: ব্যয় নিয়ন্ত্রণে রাখুন, তা না-হলে আর্থিক পরিস্থিতি দুর্বল হতে পারে। ব্যবসা বা কোনও প্রকল্পে লগ্নির আগে বিশ্বস্ত ব্যক্তির পরামর্শ নিতে ভুলবেন না। সপ্তাহের মাঝামাঝি সময় ঘনিষ্ঠ ব্যক্তির সাহায্যে জরুরি কাজ সম্পন্ন করতে পারেন। মা-বাবার সহযোগিতা লাভ করবেন। লক্ষ্যে মনোনিবেশ করুন। প্রেম জীবনে সতর্কতা অবলম্বন জরুরি। তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে।  

[আরও পড়ুনঃ Air India: ফের বিপাকে এয়ার ইন্ডিয়া, অবতরণের পরই বিমানে আগুন]

মিথুন রাশি:  দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পাবেন। মহিলা বন্ধুর সাহায্যে অসম্পূর্ণ কাজ পূর্ণ হতে পারে। প্রেম জীবনে অবসাদ দূর হবে ও ঘনিষ্ঠতা বাড়বে। সম্পত্তি সংক্রান্ত সওদা পেতে পারেন(Zodiac Predictions)। কেরিয়ারে ব্যবসার নতুন সুযোগ পাবেন। বিদেশি কাজকর্মের সঙ্গে জড়িত জাতকরা লাভবান হবেন। আর্থিক জীবনে ভেবেচিন্তে পদক্ষেপ করুন। সপ্তাহের শেষে পৈতৃক সম্পত্তির কারণে পারিবারিক বিবাদ সম্ভব। শান্ত মাথায় পারিবারিক সমস্যার সমাধান করুন।

কর্কট রাশি:  বহুদিন ধরে আটকে থাকা কাজ এগিয়ে নিয়ে যেতে সফল হবেন। কাজকর্মে সঙ্গী ও অধীনস্থের সহযোগিতা পাবেন। বাড়িতে শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে। পরিবারের সদস্যরা আপনার প্রেম সম্পর্ককে স্বীকার করে নেবে, এমনকী বিবাহও সম্ভব। মা-বাবাও আপনার সিদ্ধান্ত সমর্থন করবেন। সামাজিক পরিসর বাড়বে। মহিলারা ধর্মীয় অনুষ্ঠানে সময় ব্য়য় করবেন। সপ্তাহের শেষের দিকে স্বস্তি ও সুখ-সুবিধায় ব্যয় বাড়তে পারে। তাই ভেবেচিন্তে অর্থ ব্যয় করুন।

সিংহ রাশি: শুধুমাত্র ভাগ্য ও অন্যের ওপর ভরসা করবেন না। পরিশ্রম ও ক্রমাগত চেষ্টা সাফল্য প্রদান করতে পারে। জরুরি কাজ সম্পন্ন হওয়ার জন্য তার গোপনীয়তা বজায় রাখুন। সপ্তাহের শুরুতে সন্তান সংক্রান্ত সুসংবাদ পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যে ছাত্ররা তাঁদের জন্য সময় ভালো(Zodiac Predictions)। ব্যবসায় লগ্নির আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। সপ্তাহের মাঝামাঝি সময় যাত্রার যোগ রয়েছে, এর দ্বারা লাভ হবে। প্রেম জীবনে ঘনিষ্ঠতা বাড়বে।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

কন্যা রাশি:  শুরুর দিকে অজানা চিন্তা ও ব্যাকুলতার দ্বারা প্রভাবিত হবেন। কাজকর্মে অধিক পরিশ্রম করতে হবে। প্রয়োজনে যাত্রা করতে হতে পারে। রাজনীতি ও সার্বজনিক ক্ষেত্রের সঙ্গে জড়িত জাতকরা চিন্তাভাবনা করে পদক্ষেপ করুন, তা না-হলে কাজ নষ্ট হতে পারে। পরিবারের কোনও সদস্যের কারণে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। ধৈর্য ধরে সিদ্ধান্ত গ্রহণ করুন। সপ্তাহের মাঝামাঝি সময় জরুরি জিনিসের কেনাকাটায় অধিক ব্যয় হতে পারে। এ সময়ে পরিবারের সদস্যদের কাঙ্খিত সহযোগিতা লাভ করতে পারবেন না। প্রেম জীবনে সঙ্গীর আবেগের সম্মান করতে হবে।

তুলা রাশি: ভাই-বোনের সঙ্গে বিবাদ সম্ভব। বয়স্কদের পরামর্শে সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান করতে পারবেন। সংঘর্ষের সঙ্গে সপ্তাহ শুরু হবে, কিন্তু অবশেষে সন্তোষজনক পরিস্থিতি থাকবে(Zodiac Predictions)। ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখতে হবে। আত্মবিশ্বাস কমতে দেবেন না। পরিস্থিতি দেখে এক পা পিছিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ, এতে ভবিষ্যতে উন্নতির পথ প্রশস্ত হতে পারে। 

বৃশ্চিক রাশি: চাকরিজীবী জাতকরা বরিষ্ঠ আধিকারিকদের সমর্থন পাবেন। চাকরিজীবী মহিলাদের জন্য সময় অনুকূল। দীর্ঘদিন ধরে চাকরির সন্ধানে থাকলে এবার সাফল্য লাভ করতে পারেন। ব্যবসায় লাভ সম্ভব। ঘর-বাড়ি, সম্পত্তি ক্রয় করতে পারেন। ছাত্রছাত্রীরা কোনও পরীক্ষা ও প্রতিযোগিতায় ভালো পরিণাম পেতে পারেন। 

ধনু রাশি:মন দিয়ে চেষ্টা করলে কাঙ্খিত পরিণাম লাভ করবেন। সপ্তাহের মাঝামাঝি সময় প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ সম্ভব। কেরিয়ার ও ব্যবসায় এগিয়ে যাওয়ার নতুন সুযোগ পেতে পারেন। সপ্তাহের শেষে স্বাস্থ্য সমস্যা উৎপন্ন হতে পারে, এটি উপেক্ষা করবেন না। প্রেম জীবনে সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। জীবনসঙ্গী কঠিন সময় আপনার পাশে থাকবেন।

মকর রাশির: সপ্তাহের মাঝামাঝি সময় পরিস্থিতির সঙ্গে আপোস করে নিতে হবে। পারিবারিক ও পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদে বরিষ্ঠ ব্যক্তির পরামর্শে লাভ হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলতে হবে।, তা না-হলে অযথা অবসাদ উৎপন্ন হতে পারে। আর্থিক ক্ষেত্রে পদক্ষেপের আগে চিন্তাভাবনা করুন। সপ্তাহের শেষে পরিবারের বয়স্ক সদস্য অসুস্থ হতে পারেন। সুখ-সুবিধার জিনিসে ব্য়য় সম্ভব। প্রেম জীবনে একে অপরের সাহায্য পাবেন।

কুম্ভ রাশি: জরুরি অভিজ্ঞতা ও শিক্ষা অর্জন করবেন এ সপ্তাহে। সঙ্কটের সময় আপন ও পরদের চিনতে পারবেন। পারিবারিক সমস্যার সমাধানের সময় সকলের আবেগের সম্মান করুন। যুবা ও ছাত্ররা লক্ষ্য লাভের জন্য সময়ের সদ্ব্যবহার করুন। অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলুন। প্রেম জীবনে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন, তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের আশঙ্কা রয়েছে।

মীন রাশি: বিলাসিতায় অর্থ ব্যয় করতে পারেন। ধর্মীয় অনুষ্ঠান বা সামাজিক কাজে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। ভাগ্যের সঙ্গ পাওয়ায় অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন। চাকরিজীবী জাতকরা কর্মক্ষেত্রে সম্মান অর্জন করবেন। নতুন সুযোগ পেতে পারেন। সপ্তাহের মাঝামাঝি সময় আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। ব্যক্তিগত বা গোপন কথা অন্যের সঙ্গে ভাগ করে নেবেন না। কেউ এর লাভ তুলতে পারে। জীবনসঙ্গীর প্রতি নিষ্ঠাবান থাকবেন। কোনও গাফিলতির ফলে বদনামী হতে পারে। 

Related Articles