Monsoon Rain: ফের নিম্নচাপের আশঙ্কা, বৃহস্পতি থেকে বাড়বে বৃষ্টি
Heavy monsoon rain continues in Kolkata and suburbs with a new low-pressure system forming over the Bay of Bengal.
Truth Of Bengal: এবারের মরসুমে সময়ের আগেই রাজ্যে প্রবেশ করেছিল বর্ষা (Monsoon Rain)। প্রথমে ধীরগতিতে ব্যাটিং করলেও এখন ঝড়ের বেগে রান তুলতে ব্যস্ত। রাজ্য জুড়ে সক্রিয় মৌসুমি বায়ু, যার জেরে বৃষ্টি চলছেই কলকাতা ও শহরতলি জুড়ে। সংলগ্ন জেলাগুলোতেও বর্ষার বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সপ্তাহের মাঝামাঝি সময় থেকে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দক্ষিণ ও উত্তরবঙ্গে।
[আরও পড়ুন: Highway Crash: গোঘাটের হাজীপুরে গাছের সাথে গাড়ির সংঘর্ষে একজনের মৃত্যু, আহত চার]
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধবে। তার জেরে গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি (Monsoon Rain) হবে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে নিম্নচাপের বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। অতিভারী বৃষ্টির পূর্বাভাস বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব-পশ্চিম, মেদিনীপুর, বীরভূমে।
[আরও পড়ুন: 21 July Martyrs: গণতন্ত্র রক্ষার ইতিহাসে ২১ জুলাই অবিস্মরণীয়]
বিগত কয়েক সপ্তাহে পর পর নিম্নচাপের বৃষ্টিতে চাপ বেড়েছিল ডিভিসির উপর। জলে ডুবেছে পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকার পাশাপাশি আরামবাগ, গোঘাটের বড় এলাকা। এখনও জলের তলায় ঘাটালের বড় অংশ। এবার ফের নিম্নচাপ (Monsoon Rain) হলে নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা থেকেই যাচ্ছে।






