রাজ্যের খবর

Bengali Pride: একুশে জুলাইয়ে ধর্মতলায় ‘শহিদ সমাবেশ’, বাঙালির অধিকার নিয়ে তৃণমূলের শতরঙা প্রস্তুতি

Bengali Pride fuels TMC’s Martyrs’ Day rally preparations in Kolkata as workers mobilize for language, cultural rights and voter-list reforms ahead of July 21.

Truth Of Bengal: রাত পোহালেই একুশে জুলাই।ছাব্বিশের আগে একুশের শহিদ স্মরণ তৃণমূল নেতা-কর্মীদের কাছে বাড়তি উন্মাদনা তৈরি করেছে। কলকাতা থেকে জেলা,সব মিছিলের অভিমুখ ধর্মতলা(Bengali Pride)।বাংলাজুড়ে বাঙালির অধিকার রক্ষার লড়াই ছড়িয়ে দিতে তৃণমূল কর্মীরা যেন শপথ নিতে তৈরি হচ্ছেন।মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো,ভোটার তালিকা সংশোধন থেকে বাঙালির অধিকার রক্ষার কাজে নতুন উদ্যমে ঝাঁপাতে প্রস্তুত।

[আরও পড়ুনঃ Monsoon Rain: ফের নিম্নচাপের আশঙ্কা, বৃহস্পতি থেকে বাড়বে বৃষ্টি]

তৃণমূল নেতৃত্বের অভিযোগ,বহিরাগতদের ষড়যন্ত্রের লক্ষ্য বাঙালিকে কোণঠাসা করা।বাঙালির মাতৃভাষাকে লাঞ্চনা,গঞ্জনার বিরুদ্ধে জনজাগরণের ডাক দিয়েছেন মমতা(Bengali Pride)।পথে নেমে প্রতিবাদ,দিল্লিতে গিয়ে অবস্থানের মাধ্যমে বাংলা বিরোধীদের কড়া বার্তা দিয়েছেন দলের সাংসদরা। এবার ধর্মতলার মঞ্চ থেকে গণতন্ত্রও বাঙালির গর্ব রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী গাইডলাইন দেন,তারই অপেক্ষায় রাজ্যের তৃণমূল কর্মীরা।

FB POST: https://www.facebook.com/truthofbengal

ধর্মতলায় কড়া নিরাপত্তা।ধর্মতলার পাশের রেড রোডও বদলে গেছে একুশের আবেগের ঢেউয়ে। গার্ডরেল দিয়ে রাস্তা ভাগ করা হয়েছে, সেই রেলিং সাজানো হয়েছে তৃণমূলের পতাকায়(Bengali Pride)। মনে পড়িয়ে দিচ্ছে  বাংলার সর্ববৃহত্ আন্দোলনের প্রস্তুতির কথা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কর্মী-সমর্থক তিলোত্তমায় হাজির। একুশের মঞ্চ ঘিরে তৈরি হয়েছে আলাদা রকম উত্তেজনা, আবেগ। মমতার নেতৃত্বে বাংলা ও বাংলার বাইরে লড়াইয়ে পুরোদমে  প্রস্তুত বাংলার আন্দোলনকারীরা।

Related Articles