Nitish Kumar: নীতীশের নির্বাচনী মাস্টারস্ট্রোক, ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ একেবারে ফ্রি
মুখ্যমন্ত্রীর দাবি, এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন বিহারের ১ কোটি ৬৭ লক্ষ পরিবার। আগামী ১ অগস্ট থেকেই এই সুবিধা চালু হবে।
Truth of Bengal: বিহারে আসন্ন বিধানসভা ভোটের আগে একের পর এক জনমুখী প্রকল্পের ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবার তিনি ঘোষণা করলেন, রাজ্যের প্রতিটি পরিবারকে মাসে ১২৫ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর দাবি, এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন বিহারের ১ কোটি ৬৭ লক্ষ পরিবার। আগামী ১ অগস্ট থেকেই এই সুবিধা চালু হবে। এমনকি জুলাই মাসের বিলে ১২৫ ইউনিট বা তার কম খরচ হলে তার জন্য কাউকে কোনও টাকা দিতে হবে না বলেও জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার সকালে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, একদম শুরুর দিন থেকে আমরা সুলভ মূল্যে বিদ্যুৎ পরিষেবা দিয়ে আসছি। এখন সিদ্ধান্ত নিয়েছি, ১ অগস্ট থেকে ১২৫ ইউনিট পর্যন্ত খরচে কেউ বিদ্যুতের জন্য কোনও টাকা দেবেন না (Nitish Kumar)।
আরও পড়ুনঃ Andre Russell: আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরিভাবে টাটা রাসেলের, বিদায়বেলায় দিলেন বড় বার্তা
এছাড়াও, রাজ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। আগামী তিন বছরে রাজ্যে আরও সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরির কথা ঘোষণা করা হয়েছে। গরিবদের জন্য ‘কুটির জ্যোতি যোজনা’ প্রকল্পে যদি কেউ ঘরে সৌর প্যানেল বসান, তাহলে তার খরচ বহন করবে রাজ্য সরকার। এর আগে সামাজিক নিরাপত্তা প্রকল্পের আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৪০০ টাকা থেকে বাড়িয়ে ১১০০ টাকা করেছেন নীতীশ। জুলাই মাস থেকেই নতুন হারে এই ভাতা দেওয়া শুরু হয়েছে। নারীদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণের ঘোষণা হয়। যেখানে সরকারি চাকরিতে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে, নীতীশ সরকার ঘোষণা করেছে, সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে (Nitish Kumar)।
সেইসঙ্গে ৩ জুলাই ঘোষিত ‘মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনা’ অনুযায়ী, দ্বাদশ উত্তীর্ণ, স্নাতক ও স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের জন্য চালু হয়েছে ইন্টার্নশিপ স্কিম। দ্বাদশ উত্তীর্ণ বা স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণপ্রাপ্তদের মাসে ৪,০০০ টাকা আইটিআই বা ডিপ্লোমাধারীদের মাসে ৫,০০০ টাকা , স্নাতক ও স্নাতকোত্তরদের মাসে ৬,০০০ টাকা এবং অন্য জেলায় ইন্টার্নশিপ করলে অতিরিক্ত ২,০০০ টাকা, কাজ করলে অতিরিক্ত ৫,০০০ টাকা দেওয়া হবে। ইন্টার্নশিপের মেয়াদ হবে ৩ থেকে ১২ মাস।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
এই সমস্ত প্রকল্পকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী অক্টোবর-নভেম্বরে নির্ধারিত বিধানসভা ভোটের আগে নীতীশ কুমার রাজ্যের গরিব, মহিলা ও যুব ভোটারদের আকৃষ্ট করতে কৌশলী সামাজিক প্রকল্পের মাধ্যমে নিজেদের জমি মজবুত করতে চাইছেন। অন্যদিকে নির্বাচনে কংগ্রেস, আরজেডির পাশাপাশি নীতীশের কাছে বড় চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের দল জনসূরজও। রাজনৈতিক মহলের দাবি, গত কয়েক বছরে দফায় দফায় পালটির জেরে নীতীশের ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুন্ন। এখন দেখার, এই জনমুখী পদক্ষেপ আদৌ কতটা রাজনৈতিক সাফল্য এনে দিতে পারে তাঁকে (Nitish Kumar)।






