Weather Alert: শনিবার বাংলায় সাময়িক বিরতি, সোমবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস!
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহের মধ্যভাগে দক্ষিণবঙ্গে ফের একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে।
Truth of Bengal: দক্ষিণবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যেই বাংলার সীমানা ছেড়ে চলে গিয়েছে পড়শি রাজ্য ঝাড়খণ্ড হয়ে ছত্তিসগড়ের দিকে। তবে নিম্নচাপের প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। নিম্নচাপের ধীর গতি এবং বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢোকার ফলে এখনও দক্ষিণবঙ্গজুড়ে মেঘে ঢাকা আকাশ ও থেমে থেমে বৃষ্টি চলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহের মধ্যভাগে দক্ষিণবঙ্গে ফের একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। এর প্রভাবে বুধ বা বৃহস্পতিবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ (Weather Alert)।
আরও পড়ুনঃ Daily Horoscope: কার জীবনে সুখবর, কার ভাগ্যে দুঃসংবাদ? জেনে নিন এক নজরে!
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির দাপট বাড়বে বলেই পূর্বাভাস। সোমবার পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি শুরু হতে পারে। অন্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার ভারী বৃষ্টির মুখে পড়বে নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং বীরভূম (Weather Alert)।
শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বিকেলের দিকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। যদিও এখনই দক্ষিণবঙ্গে কোনও নির্দিষ্ট সতর্কতা জারি হয়নি। বৃষ্টির জেরে আপাতত রাজ্যের কোথাও উল্লেখযোগ্য তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে না। তবে বৃষ্টির পরিমাণ কমলে আর্দ্রতা-সহ তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়াবিদদের।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, রবিবার থেকে শুরু হবে ভারী বৃষ্টি। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে।সোমবার ও মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে (Weather Alert)।






