Infant Murder: হৃদয়বিদারক! ফুটন্ত জলে ফেলে নবজাতককে হত্যা, গ্রেফতার মা
A shocking incident in Bengaluru's Vishweshwarapura: A 27-year-old woman, Radha, allegedly killed her 45-day-old newborn.
Truth Of Bengal: বেঙ্গালুরুর বিশ্বেশ্বরপুরায় হৃদয়বিদারক ঘটনা (Infant Murder)। নিজের নবজাতক সন্তানকে ফুটন্ত জলের পাত্রে ফেলে নির্মমভাবে হত্যা করেছেন ‘মা’। কথায় বলে কু সন্তান হলেও কু মাতা হয় না, সেই প্রবাদকে আরও একবার মিথ্যে প্রমান করল এই ঘটনা। অভিযুক্ত মা এমন একজনকে হত্যা করল যার বয়স মাত্র ৪৫ দিন। অভিযুক্ত মা-এর নাম রাধা। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।
Bengaluru/Nelamangala — In a heartbreaking case, a 45-day-old baby was drowned by his mother, Radhe, who was distressed by poverty & her alcoholic husband’s neglect. She has been arrested. Similar shocking child murders reported in Jharkhand & Chikkodi recently. pic.twitter.com/zESnwOcHFR
— The Times Patriot (@thetimespatriot) July 8, 2025
জানা গেছে, সোমবার রাধার বাবা-মায়ের বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে, রাধা প্রসব-পরবর্তী মানসিক অবসাদে ভুগছিলেন। সদ্যোজাত শিশু অকালপ্রসূ হওয়ায় বারবার দুধ খেতে চাইছিল না এবং অতিরিক্ত কান্নাকাটি করছিল। এরপরেই রাধা শিশুটিকে ‘স্বাভাবিক নয়’ বলে ধরে নিয়ে। সেসবের কারণে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত মা? উঠছে প্রশ্ন (Infant Murder)। ঘটনাস্থলেই প্রাণ হারায় নবজাতকটি। এই নৃশংস ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
[আরও পড়ুন: Kenya: সরকারবিরোধী আন্দোলনে উত্তপ্ত কেনিয়া, মৃত ১১]
রাধার মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে পুলিশ। জানা গেছে, রাধার স্বামী একজন বেকার ও মদ্যপ ব্যক্তি। যিনি দীর্ঘদিন ধরে স্ত্রীর কোন খোঁজ রাখেননি। পুলিশ অনুমান করছে, অভিযু্ক্ত মানসিকভাবে অসুস্থতাই এই ঘটনার মূল কারণ।






