দেশ

AISATS Controversy: ড্রিমলাইনার দুর্ঘটনার কয়েকদিন পর অফিসে উদযাপন, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে AISATS-এর একাধিক কর্মীকে নাচতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হতেই তা দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়ে।

Truth of Bengal: আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার AI 171 বিমান দুর্ঘটনায় ২৬০ জনের মর্মান্তিক মৃত্যুর কয়েকদিনের মধ্যেই, গুরুগ্রামের অফিসে একটি উদযাপন অনুষ্ঠান ঘিরে বিতর্কে জড়াল এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিং সাবসিডিয়ারি, এয়ার ইন্ডিয়া SATS এয়ারপোর্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড (AISATS) (AISATS Controversy)।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে AISATS-এর একাধিক কর্মীকে নাচতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হতেই তা দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়ে। দুর্ঘটনার আবহে এমন আচরণকে অমানবিক ও সংবেদনহীন বলে আখ্যা দেন বহু নেটিজেন। ব্যাপক চাপের মুখে, কোম্পানির তরফে কড়া পদক্ষেপ নেওয়া হয়।

আরও পড়ুনঃ ড্রিমলাইনার দুর্ঘটনার কয়েকদিন পর অফিসে উদযাপন, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

AISATS-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার জেরে চারজন শীর্ষস্থানীয় এক্সিকিউটিভকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, আরও বেশ কয়েকজন কর্মীকে সতর্ক করা হয়েছে। কোম্পানির একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “AISATS-এ আমরা AI 171-এর দুর্ঘটনায় প্রয়াত যাত্রীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেইসঙ্গে, অভ্যন্তরীণ এক অনুষ্ঠানের ভিডিওতে যেভাবে বুদ্ধিহীন আচরণ ফুটে উঠেছে, তা আমাদের নীতিবোধের পরিপন্থী। আমরা এর জন্য দুঃখিত (AISATS Controversy)।”

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

মুখপাত্র আরও বলেন, “এই আচরণ আমাদের প্রতিষ্ঠানের মূল্যবোধ ও নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সহানুভূতি, পেশাদারিত্ব ও জবাবদিহিতার প্রতি আমাদের প্রতিশ্রুতি অটুট। সেই কারণেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।” উল্লেখ্য, AISATS হল টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া লিমিটেড এবং গেটওয়ে পরিষেবা ও এয়ারলাইন্স ক্যাটারিং প্রদানকারী সংস্থা SATS লিমিটেডের মধ্যে একটি ৫০:৫০ যৌথ উদ্যোগ (AISATS Controversy)।

Related Articles