রাজ্যের খবর

Maheshtala: রাত থেকে নিখোঁজ যুবক, ভোরে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার দেহ

Body of young man recovered from pond near house in morning after being missing since night

Truth of Bengal: শুক্রবার ভোরে মহেশতলা (Maheshtala) পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের উলুডাঙ্গায়  পুকুরে একটি দেহ ভাসতে দেখে স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় মহেশতলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পউছায়।পুলিশ এসে দেহ উদ্ধার করে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার দায়ের করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

[আরও পড়ুনঃ RathYatra Festival: দীঘায় রথযাত্রা, জগন্নাথ দর্শনে ভিড় জমিয়েছে বহু পর্যটক]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক রাত থেকে নিখোঁজ ছিল।  বাড়ির লোক খোঁজাখুঁজি করলেও কোনো খবর পায়নি। এরপর সকালে বারিরে পাশের পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

স্থানীয় সূত্রে খবর মৃতের নাম গোপাল দাস (৩৫)। উলুডাঙ্গা এলাকার বাসিন্দা  সে। মৃত গোপাল দাস তার মা , দিদি ও ভাগ্নিকে নিয়ে থাকতেন। তবে নিখোঁজ থাকার পর পুকুর থেকে দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর সঠিক কারণ।(Maheshtala)

Related Articles