Pannel Correction: হাইকোর্টের কড়া নির্দেশ- ২০১৭-র শিক্ষক নিয়োগ প্যানেলে ঐতিহাসিক সংশোধনের পথে!
আরও বলা হয়, শুধুমাত্র একজন নয়, সমস্ত ৪২,৯৪৯ জন প্রার্থীর তথ্য নতুন করে খতিয়ে দেখে দরকার হলে প্যানেল সংশোধন করতে হবে।
Truth of Bengal: ২০১৭ সালের নিয়োগ প্যানেলর এক আবেদনকারীর রেকর্ড অবিলম্বে সংশোধন করতে হবে এবং তাঁকে প্রশিক্ষিত শিক্ষক হিসেবে গণ্য করতে হবে বলে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আরও বলা হয়, শুধুমাত্র একজন নয়, সমস্ত ৪২,৯৪৯ জন প্রার্থীর তথ্য নতুন করে খতিয়ে দেখে দরকার হলে প্যানেল সংশোধন করতে হবে। ২০১৭ সালের প্যানেলে প্রাথমিকের এক প্রশিক্ষিত শিক্ষক মামলা করেন। তাঁর বক্তব্য ছিল, তাঁকে পর্ষদ অপ্রশিক্ষিত বলে বেতন বন্ধ করে দেয়। মামলাকারীর আইনজীবী ছিলেন ফিরদৌস শামিম (Panel Correction)।
আরও পড়ুনঃ Abhishek Banerjee: অভিষেককে ইনকাম ট্যাক্সের চিঠি, তোলপাড় বাংলা রাজনীতি
এই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য পর্ষদের কাছে হলফনামা আকারে সমস্ত তথ্য জানতে চান। অবশেষে পর্ষদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায় উনি একজন প্রশিক্ষিত শিক্ষক যাকে অপশিক্ষিত শিক্ষক বলে বেতন বন্ধ করা হয়েছিল। তাই পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে– আপনার প্যানেল বদল করবেন কি করবেন না সেটা জানার দরকার নেই, যিনি প্রশিক্ষিত শিক্ষক ২০১৭ সাল থেকে তিনি রয়েছেন প্যানেলে তার বেতন বন্ধ হয়েছে সেই বেতন ফিরিয়ে দিতে হবে। এই রায়দান হয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে (Panel Correction)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
মামলাকারী বর্তমানে প্রাথমিক শিক্ষকের চাকরিতে নিযুক্ত হলেও, পর্ষদের নথিতে তাঁকে ভুলবশত ‘প্রশিক্ষণহীন’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। যদিও পরবর্তীকালে তাঁর বেতনক্রম প্রশিক্ষিত শিক্ষক অনুযায়ী সংশোধনও করা হয়। কিন্তু অফিসিয়াল ডকুমেন্ট এবং নম্বর বিভাজনের তালিকায় এখনও পর্যন্ত এই ভুল থেকেই যায়। এর ফলে ৩২ হাজারে প্যানেলে তাঁর নাম ভুলভাবে লিস্টে থেকে যায়। আর এই ভুল শোধরানোর দাবি নিয়েই আবেদনকারী কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর রায়ে পর্ষদকে যে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন, তা হল তথ্য সংশোধন: আবেদনকারীকে অবিলম্বে প্রশিক্ষিত প্রার্থী হিসেবে গণ্য করে সমস্ত রেকর্ড সংশোধন করতে হবে (Panel Correction)।






