Firearms: আগ্নেয়াস্ত্র সহ দুই বিজেপি কর্মীকে হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তদন্তে পুলিশ
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড় থানার অন্তর্গত বোদরা অঞ্চলের বুরনগড় এলাকায়।
Truth of Bengal: দুটি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েকটি গুলি সহ দুই দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেললেন স্থানীয় গ্রামবাসীরা। তারা বিজেপি কর্মী বলে দাবি করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড় থানার অন্তর্গত বোদরা অঞ্চলের বুরনগড় এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। (Firearms)
[আরও পড়ুনঃ SSC Recruitment Case: এসএসসি নিয়োগে বিতর্ক! ফের মামলা হাই কোর্টে]
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত দুই ব্যক্তি—পলাশ মন্ডল ও শ্রীবাস মন্ডল দুজনেই বিজেপি কর্মী বলে দাবি করা হচ্ছে। তারা অস্ত্র ও গুলি নিয়ে অষ্টপদ মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে তাকে বিজেপি করার জন্য চাপ সৃষ্টি করে এবং ভয় দেখায় বলে অভিযোগ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা ও তৃণমূল নেতৃত্ব। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই দুই দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলেন এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েকটি গুলি। (Firearms)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাঙ্গড় থানার পুলিশ। পুলিশ দুই অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






