দেশ

Indigo: মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, দিল্লিতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

কিন্তু বিমানটি রওনা দেওয়ার কিছু সময় পরই মাঝ আকাশে আচমকা উড়ানের ভিতর ঝাঁকুনি শুরু হয়

Truth of Bengal:  যান্ত্রিক ত্রুটির জেরে মাঝ আকাশ থেকে দিল্লিতে ফিরে এলো ইন্ডিগোর একটি উড়ান। বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে লেহগামী ইন্ডিগো বিমানে (ফ্লাইট নম্বর ৬ ই ২০০৬) এমন ঘটনা ঘটায় যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে এই বিমানটি সকাল ৬ টা ৩০ মিনিট নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় লেহর উদ্দেশে। লেহতে ৭.৫০ এ পৌঁছানোর কথা ছিল বিমানটির। কিন্তু বিমানটি রওনা দেওয়ার কিছু সময় পরই মাঝ আকাশে আচমকা উড়ানের ভিতর ঝাঁকুনি শুরু হয়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

এরপরই পাইলট বিমানটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। এটি মাঝপথ থেকে ঘুরে আবার দিল্লিতে ফিরে আসে। এই সময় বিমানের মধ্যে ছিলেন ১৮০ জন যাত্রী।তবে প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে খবর। বলা বাহুল্য, পাইলটের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে বিমানটি। যদিও ইন্ডিগোর তরফ থেকে এখনও পর্যন্ত এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি।

[আরও পড়ুনঃ Indian student: দিল্লি পৌঁছল ইরান ফেরত ১১০ জন ভারতীয় পড়ুয়া, অসন্তোষ প্রকাশ কাশ্মীরি পড়ুয়াদের]

দুদিন আগেই, দিল্লিগামী ইন্ডিগোর যাত্রীবাহী বিমানে মিলল বোমা হামলার হুমকি পাওয়া গিয়েছিল।  নাগপুর এয়ারপোর্টে ইন্ডিগোর ওই বিমানের জরুরি অবতরণ করানো হয়। এরপর বুধবার অর্থাৎ  ১৮ জুন দিল্লি থেকে রায়পুরগামী ইন্ডিগোর আরেকটি বিমান অবতারণ করার পর দরজা খুলতে সমস্যা হয়েছিল। সংস্থার তরফে জানানো হয়, একটি ছোটখাটো যান্ত্রিক সমস্যা থাকার কারণে দরজা খোলার আগে সমস্ত নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করা হয়েছিল। ইন্ডিগোর এক মুখপাত্র জানিয়েছিলেন, ‘দিল্লি থেকে রায়পুরগামী ৬ ই ৬৩৪১৩ বিমানটি ১৮ জুন পৌঁছনোর পর দরজা খোলায় সামান্য বিলম্ব হয়। এটি একটি ছোট যান্ত্রিক সমস্যার কারণে ঘটে।

[লিঙ্কঃhttps://www.facebook.com/truthofbengal ]

পরে সমস্ত স্ট্যান্ডার্ড প্রটোকল অনুসরণ করেই দরজা খোলা হয়।’ একই সপ্তাহে পরপর ইন্ডিগোর বিমানে এই ধরনের সমস্যা দেখা দেওয়ায় যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। যদিও ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, সবরকম সতর্কতা মেনেই বিমান পরিচালনা করা হচ্ছে এবং যাত্রী নিরাপত্তাই তাঁদের মূল লক্ষ্য।

Related Articles