কলকাতা

Digital Heritage: পূর্ত দফতরের বড় পদক্ষেপ, মনীষীদের স্ট্যাচুতে বিশেষ কিউআর কোড

A smart initiative by the Public Works Department to connect locals and tourists with the city’s legendary figures.

Truth Of Bengal: পূর্ত দফতরের বড় পদক্ষেপ। এবার মনীষীদের স্ট্যাচুতে মিলবে বিশেষ কিউআর কোড (Digital Heritage)। এই কোড স্ক্যান করে যে কেউ জানতে পারবেন মনীষীদের জীবন বৃত্তান্ত। ইতিমধ্যেই কলকাতার মোট ২৬টি স্ট্যাচুতে এই ধরনের কিউআর কোড লাগিয়েছে পূর্ত দফতর।

[আরও পড়ুন: Chinsurah Child Custody: ৪২ দিনের টানাপোড়েন শেষে মায়ের কোলে ফিরল ছোট্ট ঈশা]

কিন্তু হঠ্যাৎ এই কিউ আর কোড কেন? বিদেশ থেকে মহানগরে ঘুরতে আসেন বহু পর্যটক। তারা মন্ডল, ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়ে বিভিন্ন জায়াগায় পরিদর্শন করেন তাঁরা। শ্রী অরবিন্দ’র স্ট্যাচুর মতো একাধিক বিশিষ্ট মনীষীদের স্ট্যাচু সামনে আসে। কিন্তু তাঁরা তো বিদেশি, এই বিশিষ্ট ব্যক্তিদের বিষয়ে তেমন কিছু নাও জানতে পারেন। সেই সঙ্গে আমাদের মধ্যেও বহু মানুষ এই মহান ব্যক্তিদের বিষয়ে তেমন কিছু জানেন না (Digital Heritage)

FB POST: https://www.facebook.com/share/v/15jjHZ9REc/

পূর্ত দফতর সূত্রে খবর, দেশ বিদেশ থেকে যেসব পর্যটকরা কলকাতায় আসেন। মনীষীদের স্ট্যাচু দেখেন। কিন্তু তাঁদের সম্পর্কে সমস্ত তথ্য যদি চান তখন? তাই সমস্ত তথ্যের সম্ভার নিয়ে স্ট্যাচুতে বসানো হল কিউআর কোড। এক নিমিষে সমস্ত তথ্য সেখান থেকেই মোবাইলে পেয়ে যাবেন (Digital Heritage)

Related Articles