Kundmala Bridge Collapse: সেতু ভেঙে বিপর্যয়! পুনের কুন্দমালায় মৃত একাধিক, নিখোঁজ বহু
Kundmala Bridge Collapse in Maharashtra Kills Several
Truth Of Bengal: মহারাষ্ট্রে সেতু ভেঙে পড়ে বিপর্যয়। রবিবার ছুটির আমেজে বহু পর্যটক পুনের কুন্দমালায় ইন্দ্রায়ণি নদীর ওপরে অবস্থিত সেতুতে ঘুরতে যান (Kundmala Bridge Collapse)। যখন পর্যটকরা আবেগপ্রবণ হয়ে ছবি তুলতে ব্যস্ত সে সময় হঠাৎ-ই বিকট তীব্র আওয়াজ। মুহূর্তের মধ্যেই মাঝখান থেকে ভেঙে যায় ব্রিজটি। এই ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে, সেই সঙ্গে জানা গিয়েছে বহু পর্যটক এখনও নিখোঁজ রয়েছে।
#Maval Bridge collapsed ,5 tourist feared to be dead.
On weekend huge #ITcrowd visit these places we pray for everyones saftey . Morethan 25 are missing .We hope govt should audit all tourist hot spot to ensure everyones saftey .#IndrayaniRiver #Kundamala #BridgeCollapse pic.twitter.com/IOU6XJj0Fy
— Forum For IT Employees – FITE (@FITEMaharashtra) June 15, 2025
প্রাথমিক অনুমান অনুযায়ী, একদিকে যথেষ্ট বয়স আর অন্যদিকে ছুটির দিন হওয়ায় উপছে পড়া ভিড়। এই দু’য়ের কারণে এই দুর্ঘটনা বলে অনুমান করছে পুলিশ। স্থানীয় প্রশাসনের আশঙ্কা এই ভয়াবহ ঘটনায় অন্তত ২৫ থেকে ৩০ জন পর্যটক ভেসে গিয়েছে।
রবিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ এই বিপর্যয় ঘটে। স্থানীয় পিম্পরি-চিঞ্চওয়াড় থানা সূত্রে খবর, ‘ভিড়ের চাপেই ভেঙে পড়ে এই সেতুটি। বেশ কয়েকজন পর্যটক নদীতে পড়ে যান।’ স্থানীয় সূত্রে জানা যায়, এই সেতু পেরিয়েই একটি মন্দিরে যেতে হয়, মন্দিরটিতে সপ্তাহের প্রতিটি দিন ভিড় থাকে। কিন্তু রবিবার সেই ভিড় দ্বিগুণ বেড়ে যায়।
[আরও পড়ুন: Kerala: মাঝ আকাশে জ্বালানি শেষ! তিরুবনন্তপুরমে জরুরি অবতরণ ব্রিটেনের এফ-৩৫বি যুদ্ধবিমানের]
ঘটনাস্থলে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) থেকে শুরু করে পুলিশ-প্রশাসনও পৌঁছেছে। শুরু হয়েছে উদ্ধার কাজ। ইতিমধ্যে নদী স্রোত থেকে থেকে ৮-১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জানা যাচ্ছে, ২ জন মহিলা ব্রিজের ভাঙা অংশের তলায় চাপা পড়ে রয়েছে।
সেতুর খারাপ পরিস্থিতি নিয়ে আগেও সুর চড়িয়েছিলেন স্থানীয় মানুষ (Kundmala Bridge Collapse)। কয়েক বছর আগে প্রশাসনকেও এই করুন অবস্থার কথা জানানো হয়েছিল বলেও উঠছে দাবি, কিন্তু তাও কোন কাজ হয়নি। এবার ভেঙে পড়ল সেই দুর্দশাগ্রস্ত ব্রিজ। প্রশ্ন উঠছে কেন প্রশাসনের এই গাফিলতি?






