Kerala: মাঝ আকাশে জ্বালানি শেষ! তিরুবনন্তপুরমে জরুরি অবতরণ ব্রিটেনের এফ-৩৫বি যুদ্ধবিমানের
মাঝ আকাশে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় ভারতের কেরলের (Kerala) তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করল ব্রিটেনের আধুনিকতম যুদ্ধবিমান এফ-৩৫বি লাইটনিং টু।
Truth of Bengal: আমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার রেশ এখন তাজা।এই আবহে মাঝ আকাশে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় ভারতের কেরলের (Kerala) তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করল ব্রিটেনের আধুনিকতম যুদ্ধবিমান এফ-৩৫বি লাইটনিং টু। শনিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে, যা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে প্রতিরক্ষা মহলে।শেষ পাওয়া খবর অনুযায়ী, বিমানটি এখনও কেরলেই রয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, যুদ্ধবিমানটি ব্রিটেনের এইচএমএস প্রিন্স অফ ওয়েলস কেরিয়ার স্ট্রাইক গ্রুপের অন্তর্গত।
আরও পড়ুন: leopard: ফের খাঁচাবন্দি চিতা বাঘ, স্বস্তি চা বাগানে
বর্তমানে এটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মোতায়েন রয়েছে এবং সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর সঙ্গে এক যৌথ সামুদ্রিক মহড়ায় অংশ নিয়েছে। ওই মহড়ারই অংশ হিসেবে এফ-৩৫বি বিমানটি ভারত মহাসাগরের উপর দিয়ে ওড়ার সময় আচমকাই জ্বালানি সংকটে পড়ে।তবে কি কারণে এমন ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। যদিও সাধারণত এ ধরনের যুদ্ধবিমান নিজেদের এয়ারক্রাফ্ট ক্যারিয়ারেই ফিরে যায়, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যারিয়ারের আশপাশে খারাপ আবহাওয়ার জন্য নিরাপদ অবতরণের পরিস্থিতি ছিল না। সেই কারণেই বিকল্প হিসেবে ভারতের তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।বিমানটি বর্তমানে তিরুবনন্তপুরম বিমানবন্দরের একটি নিরাপদ ও নির্দিষ্ট এলাকায় রাখা হয়েছে (Kerala)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
রবিবার সকাল পর্যন্ত সেখানেই অবস্থান করছে বিমানটি বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এফ-৩৫বি যুদ্ধবিমানটি বিশ্বের অন্যতম আধুনিক এবং অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। এটি স্বল্প দূরত্বে টেক-অফ ও উল্লম্ব অবতরণে সক্ষম, ফলে কোনও ক্যাটাপল্ট ছাড়াই এয়ারক্রাফ্ট ক্যারিয়ার থেকে উড়তে ও নামতে পারে। এই বিমান লকহিড মার্টিনের তৈরি এবং আমেরিকা, ব্রিটেন, ইজরায়েল (Kerala) ও ন্যাটোর গুরুত্বপূর্ণ বায়ু কৌশলে মুখ্য ভূমিকা পালন করে। যদিও ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক বা লকহিড মার্টিন এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবুও বিশ্লেষকদের মতে, এটি একটি অনভিপ্রেত হলেও প্রযুক্তিগতভাবে সামলানো সম্ভব পরিস্থিতি ছিল।






