কলকাতা
সোমবার থেকে বিধানসভার অধিবেশন, রয়েছে একাধিক বিল
Assembly session from Monday, there are multiple bills
জয় চক্রবর্তী: সোমবার অর্থাৎ জুন মাসের ৯ তারিখ থেকে রাজ্য বিধানসভার অধিবেশন (Assembly session) শুরু। কয়েকজন স্বনামধন্য ব্যক্তির মৃত্যুর পরিপ্রেক্ষিতে শোক জ্ঞাপন প্রস্তাব দিয়ে অধিবেশন শুরু। ১০ তারিখ, মঙ্গলবার রয়েছে অধিবেশনের দ্বিতীয় দিন। কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে প্রস্তাব।
[আরও পড়ুন: ভোটার তালিকায় বাংলাদেশী! ছিলেন কোটা বিরোধী আন্দোলনেও]
মঙ্গলবার রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাব আনবেন। অধিবেশনের তৃতীয় দিনে রয়েছে ভাঙ্গন প্রসঙ্গে মোশন। এছাড়া একাধিক বিল এই অধিবেশনে আসার কথা রয়েছে। অধিবেশন শুরুর আগে প্রথামাপিক সর্বদলীয় বৈঠক হয়েছে। যদিও সেই বৈঠকে ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল হিসেবে অংশ নেয়নি। সুষ্ঠুভাবে বিধানসভা পরিচালিত হবে আশা করছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।






