কলকাতা
ED files case: মমতার FIR হুঁশিয়ারির পাল্টা পদক্ষেপ! আদালতের দ্বারস্থ ইডি
এবার পাল্টা মামলার রাস্তায় হাঁটল ইডি। আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় এজেন্সি।
Truth of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দলীয় কাগজপত্র এবং নথি নেওয়ার বিষয়টি খতিয়ে দেখে ইডির বিরুদ্ধে এফআইআর করার কথা বলেছেন। এবার পাল্টা মামলার রাস্তায় হাঁটল ইডি। আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় এজেন্সি।
একসঙ্গে দেশের বেশকিছু জায়গায় কেন্দ্রীয় এজেন্সির হানা। আইপ্যাক এর তল্লাশি তে বাধা দেওয়া হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষের এজ্লাসে মামলা দায়ের করার আর্জি জানালো কেন্দ্রীয় এজেন্সি। সবুজ সংকেত দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে।





