দেশ

বিয়ের অনুষ্ঠানে ঘোড়ার লাথি খেয়ে মৃত্যু নাবালকের! ক্যামেরাবন্দি মর্মান্তিক সেই মুহূর্ত

A minor died after being kicked by a horse at a wedding ceremony! The tragic moment caught on camera

Truth Of Bengal: আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে। বিয়ের অনুষ্ঠান চলাকালীন এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল উত্তরপ্রদেশের কানপুরে। ঘোড়ার লাথি খেয়ে পড়ে গিয়ে মৃত্যু হল এক নাবালকের। এই ঘটনার ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ক্লিপটিতে দেখা যাচ্ছে, বিয়ের আনন্দে মেতে উঠেছেন সকলেই। একটি ঘোড়াও চুটিয়ে উপভোগ করছে উৎসব। তখনই একটি ছোট বাচ্চা পিছন দিক থেকে আসছিল। হঠাৎই তাকে লাথি মারে ওই ঘোড়া। পড়ে যায় নাবালক। জানা যায়, ঘোড়ার লাথি এতই জোরে ছিল যে মৃত্যু হয় ওই নাবালকের।

কানপুরের ঠাকুর চক এলাকায় ঘটনাটি ঘটেছে। অনুষ্ঠান চলাকালীন গান বাজাচ্ছিল মিউজিক ব্যান্ড। সেই গানের তালে যেমন নাচছিলেন অতিথিরা তেমনই নাচের তালে পা মেলাতে দেখা যায় ঘোড়াটিকে। সেই সময় দুটি বাচ্চা খেলছিল। এককজন খেলতে খেলতে ঘোড়ার পিছনে আসতেই হঠাৎ তাকে লাথি মারে ঘোড়াটি। মাটিতে পড়ে যায় গুরুতর জখম ওই নাবালক। তারপরেই মৃত্যু হয় তার। বিয়ের মরশুমে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে।

Related Articles