শিলিগুড়ির মতিধর চা বাগানে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, এলাকায় ব্যাপক চাঞ্চল্য
একটি নালার মধ্যে ইলেকট্রিক পোলে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।
Truth Of Bengal: বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মতিধর চা বাগানের সার লাইন এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত যুবকের নাম অর্জুন কেরলকট্টা(২০)। সে ফাঁসিদেওয়া ব্লক এর মতিধর চা বাগানের শাললাইন এলাকারই বাসিন্দা।
জানা গিয়েছে, এদিন দুপুরে স্থানীয়রা প্রথমে সাল লাইন এলাকায় একটি নালার মধ্যে ইলেকট্রিক পোলে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন বিধান নগর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। পরিবার সূত্রে জানা গিয়েছে সবকিছুই ঠিকঠাক ছিল তবে এই রকম ঘটনা ঘটাবে কেউ বুঝে উঠতে পারছে না। কেনই বা এরকম করল কিছুই বুঝতে পারছেন না তারা।
বিধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন যে জায়গায় ওই যুবক আত্মহত্যা করেছে সেখানে একেবারেই কেউই কখনো যায় না। অবিলম্বে পুলিশের উচিত গোটা ঘটনা তদন্ত করা। অন্যদিকে এই ঘটনার পরেই মৃত যুবকের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।






