রাজ্যের খবর

কবে বিদায় নেবে বর্ষা! দেখুন আবহাওয়ার খবর

When will the monsoon leave! Check the weather forecast

Truth Of Bengal: আগামী ৪৮ ঘণ্টায় বিদায় নিতে চলেছে বর্ষা! এমনটাই জানাল মৌসম ভবন। পুজোর সঙ্গে এবারের বর্ষাও যেতে চলেছে। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে,  আগামী দু’দিনের মধ্যে বর্ষা বিদায়ের জেরে পরিস্থিতি অনেকটাই অনুকূল হতে পারে। স্বাভাবিকভাবে অক্টোবরের ১০ তারিখ থেকে বিদায় নিতে শুরু করে বর্ষা। তবে এবারে কিছুটা দেরিতে রওনা নিতে চলেছে বর্ষা।

বর্ষার শেষ বেলায়ও রয়েছে বৃষ্টির পূর্বাভাস, তবে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই রবিবার  দক্ষিণ ২৪ পরগনা সহ দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি ও দার্জিলিঙে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কারই থাকবে।

Related Articles