কলকাতারাজ্যের খবর

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার

সমস্ত সশস্ত্র ব্যাটেলিয়ানকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসন থেকে।

Truth Of Bengal: শনিবার নির্বাচন কমিশন কর্তৃক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। ‌ তার আগে গোটা রাজ্যে নিরাপত্তা জোরদার করার জন্য রাজ্য প্রশাসনের সক্রিয় ভূমিকা। ২৭ ফেব্রুয়ারি থেকেই এই নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে। সমস্ত সশস্ত্র ব্যাটেলিয়ানকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসন থেকে।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্টরের জেনারেল ও আইজিপি আইনশৃঙ্খলা থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। স্যাপ, আআরএফ সহ বিভিন্ন ইউনিটকে অপ্রয়োজনীয় দায়িত্ব থেকে সরিয়ে ব্যাটেলিয়ানকে সর্বোচ্চ বাহিনীর মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ‌ ইতিমধ্যেই নবান্ন থেকে সমস্ত জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে। ‌ অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য প্রশাসন সক্রিয়। খোলা রাখা হচ্ছে নবান্নের বিশেষ কন্ট্রোল রুম।

পাশাপাশি জেলার কন্ট্রোল রুম গুলো কেও সক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন থেকে করা নজরদারি রাখা হবে। নির্বাচন কমিশন শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে অনলাইন এবং অফলাইনে। রাজ্যের সশস্ত্র বাহিনী এবং পুলিশ প্রশাসনকে শুধুমাত্র নির্বাচনী ভোটার তালিকায় নয়, দোল ও হোলির জন্যেও সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles