দেশরাজনীতিরাজ্যের খবর

দেশের আট আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন

আট আসনেরই ভোটগণনা হবে ৪ মে

Truth Of Bengal: পাঁচ রাজ্য ছাড়াও দেশের আট আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। গোয়া, কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় উপনির্বাচন হবে ৯ এপ্রিল। গুজরাত এবং মহারাষ্ট্রে উপনির্বাচন হবে ২৩ এপ্রিল। আট আসনেরই ভোটগণনা হবে ৪ মে। গুজরাত, গোয়া, ত্রিপুরা, নাগাল্যান্ডের একটি করে আসনে এবং কর্নাটক ও মহারাষ্ট্রের দু’টি করে আসনে উপনির্বাচন রয়েছে।

নির্বাচন কমিশন জানাল, পাঁচ রাজ্যে ভোটের জন্য প্রায় ১৫ লক্ষ ভোটকর্মী নিয়োগ করছে কমিশন। নিরাপত্তাকর্মী নিয়োগ করা হচ্ছে প্রায় সাড়ে আট লক্ষ। ভোটের জন্য প্রায় ৪৯ হাজার মাইক্রো অবজার্ভার, ১,৪৪৪ জন অবজারর্ভার, ৪০ হাজার গণনাকর্মী,  ২১ হাজার সেক্টর অফিসার এবং গণনার জন্য ১৫ হাজার মাইক্রো অবজারর্ভার নিয়োগ করা হচ্ছে।

Related Articles