রাজ্যের খবর

Eye Damage: চক্ষু চিকিৎসকের ভুলে এক ব্যক্তির দৃষ্টিশক্তি নষ্ট! শান্তিপুরে চাঞ্চল্য

এক ব্যক্তির চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল চক্ষু চিকিৎসক অরূপ রায়ের বিরুদ্ধে। ঘটনা নদীয়ার শান্তিপুর থানা এলাকার।

মাধব দেবনাথ, নদিয়া: ভুল চিকিৎসা করে চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ এক চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে। চিকিৎসার গাফিলতিতে দুস্থ পরিবারের এক ব্যক্তির এই পরিণতি, ২৪ ঘন্টা আগে চিকিৎসকের শাস্তির দাবিতে থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্ত চিকিৎসক। এক ব্যক্তির চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল চক্ষু চিকিৎসক অরূপ রায়ের বিরুদ্ধে। ঘটনা নদীয়ার শান্তিপুর থানা এলাকার। জানা যায় নদীয়ার শান্তিপুরের অরূপ বিশ্বাস তিনি পেশায় চক্ষু চিকিৎসক। শান্তিপুর থানার বাগআঁচড়া ঢাকা পাড়ার বাসিন্দা সুজিত বিশ্বাস অভিযোগ তোলেন ভুল চিকিৎসার ফলে তার চোখ নষ্ট করে দেয় ওই চিকিৎসক (Eye Damage)।

আরও পড়ুন: Mithun Chakraborty: রোজভ্যালি মামলায় ফের বিতর্কের কেন্দ্রে মিঠুন চক্রবর্তী, গ্রেফতারের দাবি তুললেন কুণাল ঘোষ

তিনি এই মর্মে শান্তিপুর থানায় অভিযুক্ত চিকিৎসক অরূপ রায়ের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সুজিত বিশ্বাস জানান, দিন কয়েক আগে তিনি ওই চিকিৎসকের কাছে তার চোখের সমস্যার কারণে চিকিৎসা করাতে গিয়েছিল। কিন্তু তার দেওয়া ঔষধ ব্যবহারের ফলে দিনের পর দিন তার চোখটি খারাপের দিকে অগ্রসর হয়। সেই কারণে তিনি শান্তিপুর স্টেট জেনারেল সরকারি হাসপাতালে পুনরায় তার চোখটি দেখাতে যান। সেখানেই হাসপাতালের চিকিৎসকরা বলেন তার চোখটি একদম খারাপ হয়ে গেছে, সেই কথা শুনে মানসিকভাবে ভেঙে পড়েন ওই ব্যক্তি, পরবর্তীতে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সুজিত বিশ্বাস। তিনি দাবি তোলেন, যেভাবে ভুল চিকিৎসার মাধ্যমে তার চোখটি সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে তদন্ত কোরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে পুলিশ প্রশাসন (Eye Damage)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

যদিও সুজিত বিশ্বাসের তোলা অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত চিকিৎসক অরূপ রায়। তার দাবি, কোন ভুল চিকিৎসা করেননি তিনি। যে ওষুধ তাকে দেওয়া হয়েছিল সেটি সঠিকভাবে তিনি প্রয়োগ করেনি এবং নির্দেশ অনুযায়ী পুনরায় সে তার কাছে যাননি। এর পিছনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে থাকতে পারে। ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা নিপেন মন্ডল বলেন, গোটা রাজ্যজুড়ে এইসব চিকিৎসকরা মানুষকে ভুল চিকিৎসা দিয়ে মোটা টাকা ইনকাম করছে।
অন্যদিকে ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল জেলা আইনটি টিউসি সভাপতি সনৎ চক্রবর্তী। তিনি বলেন এ বিষয়টি রাজনীতির কোন আঙ্গিনার মধ্যে পড়ছে না। স্বাস্থ্য দপ্তরের তরফে নিশ্চয়ই তদন্ত করবে এবং প্রশাসন রয়েছে তারাও তদন্ত করবে। তবে ঘটনার সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। যদিও ২৪ ঘন্টা অতিক্রম করে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে নি পুলিশ (Eye Damage)।

Related Articles