রাজ্যের খবর

Konnagar: সুট-বুট পরা চোর! চারচাকা গাড়িতে করে নুন চুরি, সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই ফাঁস কুকীর্তি

সুট-বুট পরে এক ব্যক্তি বাজারের দোকান থেকে নুনের বস্তা গাড়িতে তুলে নিয়ে সটান চম্পট দিচ্ছেন।

Truth of Bengal: এক হাতে চারচাকা গাড়ির স্টিয়ারিং, অন্য হাতে চুরির খাতায় নাম! হুগলির কোন্নগরে এমনই এক চাঞ্চল্যকর ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, সুট-বুট পরে এক ব্যক্তি বাজারের দোকান থেকে নুনের বস্তা গাড়িতে তুলে নিয়ে সটান চম্পট দিচ্ছেন। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল (Konnagar)।

আরও পড়ুনঃ Daily Horoscope: মেষ থেকে মীন, আজ ভাগ্য খুলবে কার? জেনে নিন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া বার্তা!

কোন্নগর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দন মন্ডল প্রকাশ্যে অভিযোগ করেছেন, ভিডিয়োতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি আর কেউ নন, তার ওয়ার্ডের বাসিন্দা দীপক দত্ত। শুধু তাই নয়, ওই গাড়িটিও নাকি জোড়াপুকুর এলাকার দীপকের বাড়ির সামনে প্রায়ই দাঁড়িয়ে থাকে। চন্দনের অভিযোগ, দীপক দত্ত বিজেপির নেতা হিসেবে এলাকায় পরিচিত। শুধু একদিন নয়, একাধিকবার চারচাকা গাড়ি করে দীপক ও তার সঙ্গীরা রাতের অন্ধকারে নুনের বস্তা চুরি করেছে। এমনকি তার বাড়ির সামনে বস্তার পর বস্তা নুন পড়ে থাকতে দেখা গিয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দীপক দত্ত, অজয় দে ও সুজয় দে- এই তিনজন মিলেই চক্র গড়ে গাড়ি করে ঘুরে ঘুরে চুরি চালায়। তাদের বাড়িতে মোট তিনটি গাড়ি রয়েছে, আর প্রতিবারই ওই গাড়িগুলিই ব্যবহার করা হয়। এর আগেও কোন্নগরের বেশ কয়েকটি দোকান থেকেও নুন চুরির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এই বিষয়ে ইতিমধ্যেই তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার জেরে সরব স্থানীয় ব্যবসায়ীরাও। অভিযোগ, দু’নম্বর কলোনি বাজারের এক মুদি দোকান থেকেও মাসখানেক আগেই ঠিক একইভাবে নুনের বস্তা গাড়িতে তুলে নিয়ে পালিয়ে গিয়েছিল দীপক দত্ত ও তার দলবল (Konnagar)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

ওই দোকানদার জানান, সিসিটিভি ফুটেজে তারা সবকিছু স্পষ্ট দেখতে পান। পরে দোকানদার পুলিশে অভিযোগ করলে অভিযুক্তরা বাজার কমিটির কাছে অনুরোধ করে ক্ষমা চাইতে আসে। তখন তারা আশ্বাস দেয়, আর কখনও এমন কাজ করবে না। কিন্তু এরপর থেকে তারা বাইরের এলাকা টার্গেট করছে বলে অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠেছে, রাজনৈতিক পরিচিতি থাকা সত্ত্বেও কেন এই ধরনের চুরির পথ বেছে নিচ্ছেন তারা? তৃণমূল কাউন্সিলর চন্দন মন্ডলের দাবি, গত কয়েক মাস ধরে দীপক দত্ত ও তার দলবল পরিকল্পনা করে বারবার এই চুরির ঘটনাগুলি ঘটাচ্ছে (Konnagar)।

Related Articles