রাজ্যের খবর

Purulia IC cycling: চার চাকা নয়, সাইকেল নিয়ে রাস্তায়! যানজট কমাতে পুরুলিয়া টাউন থানার আইসি-র অভিনব টহলদারি

শহরের প্রত্যেকটা প্রাণকেন্দ্রে টাউন থানার আইসি তিনি নিজে যাচ্ছেন এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করছেন।

নয়ন কুইরী, পুরুলিয়া: চার চাকা নয় দুই চাকা চেপে টহলদারী দিচ্ছেন পুরুলিয়ার টাউন থানার আইসি শিবনাথ পাল । এলাকায় দিন দিন বাড়ছে যানজট কোথাও প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, কোন মানুষ সমস্যায় আছে কিনা তা সমস্ত এলাকায় শহরের আনাচে-কানাচে টহলদারি দিচ্ছেন পুলিশ আধিকারিক। পুরুলিয়া শহরের রাঘবপুর মোর গোশালা থেকে শুরু করে ট্যাক্সি স্ট্যান্ড, কাপড়গলি, সদর হাসপাতাল মোড়। শহরের প্রত্যেকটা প্রাণকেন্দ্রে টাউন থানার আইসি তিনি নিজে যাচ্ছেন এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করছেন।

যাতে কোন দুর্ঘটনা না ঘটে যাতে শান্ত সুষ্ঠুভাবে মানুষ শহরে আসতে পারে নিজের কাজকর্ম সারতে পারে সেদিকেও তিনি চেষ্টা করছেন সমস্ত পরিষেবা দিচ্ছেন। দুর্গোপূজো কালীপুজো থেকে শুরু করে ছট পরব প্রত্যেকটা মন্দির মন্ডপে গিয়ে তিনি নিজের সাইকেল চালিয়ে পরিদর্শন করছেন এবং সেখানকার কমিটির লোকের সঙ্গেও কথা বলছেন যাতে শান্তি সুষ্ঠুভাবে প্রত্যেকটা পুজো পার্বণ পার হয় এবং শহরের মানুষ যাতে শহরের এসে কাজ করতে পারে সেই দিকেও বিশেষ নজর রাখছেন। টাউন থানার পুলিশ কর্মীরা কে ডিউটি করছে না করছে তার সমস্ত কিছুই তিনি কিন্তু নিজের টহলারি দিয়ে তার সমস্ত কিছুই দেখছেন। ছট পুজো উপলক্ষে পুলিশের পক্ষ থেকে রয়েছে কড়া নিরাপত্তা।

পুরুলিয়া টাউন থানার আইসি শিবনাথ পাল কে প্রশ্ন করা হলে তিনি জানান, যেভাবে শহরে যানবাহন সংখ্যা বাড়ছে তাতে কিন্তু যানজটও বাড়ছে। আমরা চেষ্টা করছি পুলিশের পক্ষ থেকে যতটুকু সম্ভব যানজট কমানোর। তাই আমি নিজেও কিন্তু সাইকেল ব্যবহার করে যাচ্ছি। যাতে খুব তাড়াতাড়ি যানজটে আটকে না থেকে মানুষের সমস্যায় পৌঁছাতে পারি এবং সমাধান করতে পারি। এছাড়াও তিনি বলেন আমাদের টাউন থানার অনেক পুলিশ ডিউটি করে তাই আমরা দেখছি কে কোথায় ডিউটি করছে এবং ঠিকমতো ডিউটি পালন করছে কিনা সেদিকেও আমরা দেখছি এছাড়াও নিজের শরীর সুস্থ রাখে নিরাপত্তা দিতে পারি মানুষের সেই জন্য এই সাইকেলে চেপে টলহদারি দিচ্ছি। থানার আসি সাইকেলের চেপে টহলারি দিচ্ছেন আর তাতেই খুশি হয়েছেন শহরের মানুষ।

Related Articles