Pranami Sale: বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে বিক্রি হল মায়ের প্রণামী শাড়ি, বস্ত্র কিনতে ভিড় ছিল চোখে পড়ার মতো
Pranami Sale delights devotees at Sarbamangala Temple as hundreds buy sacred garments and jewelry before Durga Puja.
Truth Of Bengal: পিন্টু প্যাটেল, পূর্ব বর্ধমান: গতকাল মায়ের প্রণামী বস্ত্র বিক্রি হল বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে। শনিবার মায়ের প্রণামী বস্ত্র কিনতে ভিড় ছিল চোখে পড়ার মতো(Pranami Sale)। বহু মানুষ এসে বেনারসি শাড়ি থেকে শুরু করে নানান শাড়ি কিনে নিয়ে যান। আবার আজ রবিবার অন্যান্য বছরের মতো এ বছরেও দুর্গা পূজোর প্রাক্কালে বর্ধমানের অধিষ্ঠিত দেবী মা সর্বমঙ্গলা দেবী প্রণামী বস্ত্র বিক্রি করা হয়। এদিন মায়ের প্রণামী বস্ত্র কিনতে ভিড় ছিল চোখে পড়ার মত। মায়ের প্রণামী বস্ত্র কিনতে সকাল থেকেই লোকজন উপস্থিত হন সর্বমঙ্গলা মন্দিরে। সেখান থেকেই একে একে মায়ের প্রণামী বস্ত্র কিনে শ্রদ্ধা ও ভক্তির সাথে ঘরে নিয়ে যান ভক্তরা।
[আরও পড়ুনঃ টোলপ্লাজায় ট্রাকের টায়ার বিস্ফোরণ, অল্পের জন্য বাঁচলেন কর্মী, ভাইরাল ভিডিয়ো]
আজ বিশেষ করে সোনা গয়না মায়ের অলংকার বিক্রি হয়। বহু মানুষ জানান এই জিনিস কিনে নিয়ে গিয়ে বাড়িতে রাখলে তার মনোকামনা পূরণ হয় কোন জায়গায় কাজে গেলে বা যেকোনো সময় এই গয়না বা শাড়ি পড়ে তাদের শুভ কাজ হয়(Pranami Sale)। বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরের পুরোহিত বলেন এবছর দেবী সর্বমঙ্গলা মায়ের 600টি ও বেশি শাড়ি বিক্রি করা হয়। আবার আজ মায়ের প্রণামী গহনা বিক্রি করা হবে। সমস্ত অর্থ মায়ের পুজোয় লাগানো হবে বলে জানান সর্বমঙ্গলা মন্দিরের পুরোহিত।
FB POST: https://www.facebook.com/truthofbengal
ট্রান্সপোর্ট কমিটির সদস্যরা জয়দেব মুখার্জি ও সঞ্জয় ঘোষ, তারা বলেন শাড়িতেই প্রায় লক্ষ টাকার উপর বেশি বিক্রি হয়েছে। শোনা গয়নার এখনো পর্যন্ত তার কোন হিসেব হয়নি(Pranami Sale)। এই পরম্পরা বহু বছর ধরে হয়ে আসছে ধারাবাহিকভাবে দুর্গাপুজোর আগে এই সোনা গয়না থেকে শুরু করে শাড়ি বিক্রি।



