রাজ্যের খবর

মুর্শিদাবাদের ঘটনায় রিপোর্ট তলব, বাড়তি হিয়ারিং সেন্টারের ভাবনা

বর্তমান শুনানি কেন্দ্রগুলিতে ভিড় ও চাপ বাড়ছে,এই বিষয়টি মাথায় রেখেই নতুন কেন্দ্র খোলার প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Truth of Bengal: মুর্শিদাবাদে সাম্প্রতিক শুনানি সংক্রান্ত ঘটনা ঘিরে প্রশাসনিক তৎপরতা আরও বেড়েছে। জেলার পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর। ইতিমধ্যেই জেলাশাসকের কাছে ওই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এদিকে, পরিস্থিতি সামাল দিতে জেলায় অতিরিক্ত হিয়ারিং সেন্টার তৈরির প্রস্তাব পাঠিয়েছেন জেলাশাসক। বর্তমান শুনানি কেন্দ্রগুলিতে ভিড় ও চাপ বাড়ছে,এই বিষয়টি মাথায় রেখেই নতুন কেন্দ্র খোলার প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

উদ্দেশ্য, যাতে সাধারণ মানুষকে অযথা হয়রানির মুখে না পড়তে হয় এবং শুনানি প্রক্রিয়া দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।জেলাশাসকের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরও অতিরিক্ত শুনানি কেন্দ্র তৈরির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। প্রয়োজন অনুযায়ী নতুন কেন্দ্র চালু হলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা।অন্যদিকে, জেলাশাসকের পাঠানো রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সিইও দফতর সূত্রে জানানো হয়েছে। মুর্শিদাবাদের পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলেও প্রশাসনের তরফে ইঙ্গিত মিলেছে।

Related Articles