কালী নাকি এখানে সাত বোন! এই পুজোর ইতিহাস জানেন?
Truth Of Bengal: সারা রাজ্য যখন দীপান্বিতা অমাবস্যার রাতে মা কালীপুজোয় মগ্ন, তখনই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ডাঙা এলাকার ঘাটকালী মন্দিরে মা কালী পূজিত হন এক দিন পর। স্থানীয়দের বিশ্বাস, এই ঘাটকালী নাকি সাত বোন। তাঁদের নাম— নিদয়া কালী, সুরকালী, বামা কালী, বুড়া কালী, সন্ন্যাস কালী, চণ্ডীকালী ও ঘাটকালী। (Balurghat)
আরও পড়ুন: কৃত্রিম চোখের চিপে দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছেন দৃষ্টিহীনরা
শোনা যায়, বহু বছর আগে এলাকার জমিদার শূকল জমিদার প্রথম এই দেবীদের পুজো শুরু করেন। এক সময়ে এক পুরোহিত একে একে ছয় বোনের পুজো সেরে শেষে ঘাটকালীর আরাধনা করতেন। বর্তমানে অবশ্য সাত দেবীর পুজো আলাদা আলাদা পুরোহিতের মাধ্যমে হয়। তবুও রীতি আজও অপরিবর্তিত— দীপান্বিতা তিথি শেষ হতেই শুরু হয় ঘাটকালীর পুজো। (Balurghat)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এই পুজোর বিশেষত্ব আরও একটি। ঘাটকালী পুজো শেষ হলে অন্য ছয় দেবীকেও ঘাটকালী মন্দিরের পার্শ্ববর্তী আত্রাই নদীর তীরে নিয়ে আসা হয়। সেখানেই সাত বোনের ‘সাক্ষাৎ’-এর পর হয় তাঁদের বিসর্জন। এই ‘সাক্ষাৎ’-এর সাক্ষী থাকতে প্রতিবছর হাজার হাজার ভক্ত সমবেত হন মন্দির প্রাঙ্গণে। বসে বিশাল মেলা, আলোর রোশনাই আর ভক্তির আবেশে মুখর হয়ে ওঠে গোটা ডাঙা গ্রাম। (Balurghat)






